ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

বুয়েট ২০১৩ — লিখিত প্রশ্ন ও সমাধান

১০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
2 mm ব্যাসের একটি ইস্পাতের তার 20°C তাপমাত্রায় দুটি বিন্দুর মধ্যে টান টান অবস্থায় রাখা আছে। যদি তাপমাত্রা 10°C এ নেমে আসে তাহলে তারটির মধ্যে কত টেনশন (বল) তৈরি হবে, বের করো। (ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি গুণাঙ্ক = 1.1 × 10−5 °C−1 এবং তারটির ইয়ং গুণাঙ্ক = 2.1 × 1011 N m−2)।
একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 m এবং এর তাপমাত্রা 105 K। যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 m ব্যাসার্ধে বর্ধিত হয় তবে এর সম্ভাব্য তাপমাত্রা কত হবে? (আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত Cp/Cv = 1.66)
0°C তাপমাত্রার 1 kg বরফকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির বৃদ্ধি নির্ণয় করো। [বরফ গলনের সুপ্ততাপ = 3.36 × 105 J kg−1 এবং পানির আপেক্ষিক তাপ = 4.2 × 103 J kg−1 K−1]
2 μF ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে চার্জিত করার পর একটি পরিবাহী তার দ্বারা এটিকে চার্জ মুক্ত করা হল। ধারকে সঞ্চিত সমস্ত শক্তিই তারটিকে উত্তপ্ত করতে খরচ হল। এই শক্তির পরিমাণ 214.3 ক্যালরি হলে, কত ভোল্টে ধারকটিকে চার্জিত করা হয়েছিল?
40 × 10−8 C মানের ক্ষুদ্র সমান ও বিপরীত জাতীয় আধান 6.0 cm ব্যবধানে A ও B বিন্দুতে অবস্থিত। আধানদ্বয়ের সংযোগ সরল রেখা AB এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর 4.0 cm দূরে P বিন্দুতে স্থাপিত 1.0 × 10−8 C আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। [1/(4πε0) = 9 × 109 N m2 C−2]
বায়ুতে ইয়ং এর দ্বি-চিরি পরীক্ষায় 6000 Å তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান হয় 2.0 mm। যদি সমস্ত পরীক্ষাযন্ত্রটি 1.33 প্রতিসরাঙ্কের একটি তরলে ডুবানো হয় তাহলে ডোরার ব্যবধান কত হবে?
কোন ধাতুর কার্য অপেক্ষক 4 eV। ঐ ধাতুতে 1015 Hertz কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে সর্বোচ্চ কত গতিশক্তি নিয়ে ইলেকট্রন নিঃসৃত হতে পারবে?
কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন। এর ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। কত সময় পর এর প্রারম্ভিক পরমাণু সংখ্যার এক অষ্টমাংশ অক্ষত থাকবে?
একটি বিমান বন্দরের রানওয়ের দৈর্ঘ্য 100 m। একটি উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে 216 km/hr গতি সম্পন্ন হতে হয়। উড়োজাহাজটি 15 m/sec2 ত্বরণে ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উড়তে সক্ষম হবে কি? রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উড়তে পারবে?
একটি সুতা y = 5 cos(πx/3) sin 40πt সমীকরণ অনুযায়ী স্পন্দিত হচ্ছে। যে তরঙ্গ দুইটির উপরিপাতনের ফলে স্পন্দনটির সৃষ্টি হয় তার বিস্তার ও বেগ নির্ণয় করো। এখানে x ও y এর একক হচ্ছে cm এবং t এর একক হচ্ছে sec।
বুয়েট ২০১৩-এর MCQ প্রশ্নও দেখো