ইঞ্জিনিয়ারিং রিটেন · ২য় পত্র · অধ্যায় ২

স্থির তড়িৎ

১৩টি লিখিত প্রশ্ন
1.0 m বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 5×10−9 C চার্জ স্থাপন করা হলো, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করো?
20 cm ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের তল সুষমভাবে 3 মাইক্রো কুলম্ব আধান আহিত। গোলকের পৃষ্ঠে এবং কেন্দ্র থেকে 30 cm দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় কর।
চিত্রের V1, V2, V3 ভোল্টেজের মান নির্ণয় করা এবং সংশ্লিষ্ট ক্যাপাসিটরের চার্জ নির্ণয় কর।
চিত্র
12 μC এবং 8 μC দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে 10 সে.মি দূরে অবস্থিত। চার্জ দুটিকে 6 সে.মি ব্যবধানে আসতে কতটুকু কাজ করতে হবে। চার্জ দুটি শূন্যে অবস্থিত।
একটি 100 pF ধারকত্বের ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় কর যখন
(ক) ধারকটিকে 4 kV বিভব পার্থক্য প্রদান করা হয়
(খ) ধারকের প্রতিটি পাতের চার্জ 60 nC
একটি ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 mm হলে এর মধ্যে রাখা 10 টি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোঁটার ভারসাম্য রক্ষা করতে কত বিভব প্রয়োগ করতে হবে তা নির্ণয় কর। দেওয়া আছে, তেলের ফোঁটার ভর 3 × 10−16 kg।
একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 0.05 m2। পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যম শূন্য; এদের মধ্যে দূরত্ব 0.0015 m এবং বিভব পার্থক্য 50 V হলে (a) ধারকের ধারকত্ব, (b) পাত দুটির মধ্যে সঞ্চিত শক্তি এবং (c) ধারকের একক আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয় কর।
[ε0 = 8.85 × 10−12 F m−1]
পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ুশূন্য স্থানে y অক্ষের y = 10 m বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। y অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে, তাদের মধ্যস্থিত স্থিরবিদ্যুতীয় বল, প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে? [g = 9.8 m s−2]
একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 200 cm2 এবং বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 cm হলে এর
(ক) ধারকত্ব নির্ণয় কর।
(খ) যদি ধারকটি 500 V বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ করা হয়, তবে ধারকে কত শক্তি সঞ্চিত হবে?
একটি গোলকের মোট চার্জ = 9 C, ব্যাসার্ধ = 30 cm হলে চার্জ ঘনত্ব কত?
প্রতিটি 220 V এ চার্জিত সমআকারের আটটি ছোট গোলকার ফোঁটাকে মিলিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হল। বড় ফোঁটার বিভব কত হবে?
40 × 10−8 C মানের ক্ষুদ্র সমান ও বিপরীত জাতীয় আধান 6.0 cm ব্যবধানে A ও B বিন্দুতে অবস্থিত। আধানদ্বয়ের সংযোগ সরল রেখা AB এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর 4.0 cm দূরে P বিন্দুতে স্থাপিত 1.0 × 10−8 C আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। [1/(4πε0) = 9 × 109 N m2 C−2]
2 μF ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে চার্জিত করার পর একটি পরিবাহী তার দ্বারা এটিকে চার্জ মুক্ত করা হল। ধারকে সঞ্চিত সমস্ত শক্তিই তারটিকে উত্তপ্ত করতে খরচ হল। এই শক্তির পরিমাণ 214.3 ক্যালরি হলে, কত ভোল্টে ধারকটিকে চার্জিত করা হয়েছিল?