ইঞ্জিনিয়ারিং রিটেন · ১ম পত্র · অধ্যায় ৭

পদার্থের গাঠনিক ধর্ম

৩২টি লিখিত প্রশ্ন
0.25 cm ব্যাসবিশিষ্ট একটি স্টীল ও একটি ব্রাসের তার প্রদত্ত চিত্র অনুযায়ী ভার বহন করছে। উক্ত ভরের জন্য স্টীল ও ব্রাসের তারের সম্প্রসারণ নির্ণয় কর। স্টীল এবং ব্রাসের ইয়ং এর গুণাঙ্ক যথাক্রমে Es = 200 × 109 N/m2 এবং Eb = 120 × 109 N/m2।
[চিত্র আছে]
সমান দৈর্ঘ্যের দুটি ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো। ফলে দ্বিতীয় তারটি প্রথমটির 2.5 গুণ প্রসারিত হলো। তার দুটির ইয়ং-এর গুণাঙ্ক যথাক্রমে 1.8 × 1011 N m−2 ও 1.6 × 1011 N m−2। এদের ব্যাসের অনুপাত নির্ণয় কর।
2 mm2 প্রস্থচ্ছেদের একটি তারের সাথে 15 kg ভর ঝুলানো আছে। ভর ঝুলানো অবস্থায় তারটির দৈর্ঘ্য 4 m। তারের উপাদানের ইয়ং এর গুনাংক 1.3×1010 N m−2। ভরটি সরিয়ে নিলে তারটির দৈর্ঘ্য কি পরিমাণ সংকুচিত হবে?
কোনো তারের দৈর্ঘ্য 3 m এবং ভর 20 g। 50 N টানে এর দৈর্ঘ্য 1 mm বাড়ালে, ইয়ং এর গুণাংক কত? তারের ঘনত্ব 7.3×103 kg/m3
0.17×10−2 ব্যাসার্ধবিশিষ্ট 25 টি ক্ষুদ্র পানির ফোটা মিলে একটি বড় ফোটা তৈরি করলো। এতে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় কর। (পানির পৃষ্ঠটান = 7.2×10−3 Nm−1)
পারদের আয়তন গুণাঙ্ক 2.2 × 1010 N m−2। এক মিটার পারদের আয়তন 2.2 × 10−6 m3 হ্রাস করতে (i) কি পরিমাণ কাজ করতে হবে? (ii) পারদের কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে?
দুইটি তারের প্রত্যেকটির দৈর্ঘ্য 3 m এবং এদের ইয়ং এর গুণাংক যথাক্রমে 1.6 × 1011 N m−2 এবং 1.8 × 1011 N m−2। তার দুইটির দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলে দেখা যায় দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ প্রসারিত হয়েছে। তার দুইটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় কর।
কোন তারের দৈর্ঘ্য 3m এবং ভর 20 gm। 50 N টানে এর দৈর্ঘ্য 1 mm বাড়ে। তারের ঘনত্ব 7.5×103 kg/m3 হলে এর উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক নির্ণয় কর।
দুইটি নির্দিষ্ট প্রান্ত বিন্দুর মধ্যবর্তী 30 m লম্বা একটি অ্যালুমিনিয়ামের তারের মধ্যে শীতকালে টানা বল 200 KN। শীত ও গ্রীষ্মকালের মধ্যে পারিপার্শ্বিক তাপমাত্রার ব্যবধান 25°C। যদি তারের ব্যাসার্ধ 1.5 cm, তারের উপাদানের তাপীয় দৈর্ঘ্য প্রসারাংক 24 × 10−6 /°C এবং ইয়ং এর গুণাংক 7 × 107 N/cm2 হয় তবে গ্রীষ্মকালে তারের মধ্যে সৃষ্ট অতিরিক্ত বলের পরিমাণ এবং এই অতিরিক্ত বলের ধরণ নির্ণয় কর। তখন তারের মধ্যে সর্বসাকুল্যে বলের পরিমাণ কত?
বিখ্যাত টাইটানিক জাহাজের ওজন 46000 tons (প্রায়)। যাত্রার প্রাক্কালে জাহাজটির মোট আয়তনের এক তৃতীয়াংশ পানির নীচে ছিল। সমুদ্রের পানির ঘনত্ব 1.025 gm/cc হলে জাহাজটির আয়তন কত?
বরফখণ্ডে ধাক্কা লাগার পর যদি প্রতি সেকেণ্ডে 3 million cc পানি জাহাজটিতে প্রবেশ করে তাহলে প্রতি ঘন্টায় জাহাজটির কত অংশ ডুবতে থাকবে?
একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ 1 cm হতে বাড়িয়ে 10 cm করতে কত কাজ সম্পন্ন করতে হবে? [সাবান পানির পৃষ্ঠটান = 2.6 × 10−2 N m−1]
পানির ফোটা বায়ুর মধ্যে দিয়ে 1.2 cm s−1 অন্ত্য বেগে পতিত হলে ফোটাটির ব্যাসার্ধ নির্ণয় কর। দেওয়া আছে, বাতাসের সান্দ্রতা সহগ = 1.8 × 10−4 N s m−2 এবং বাতাসের ঘনত্ব = 1.21 × 10−3 g cm−3।
100 kg ভরের একটি বরফ খন্ড সমুদ্রের পানিতে ভাসছে। ঐ বরফ খন্ডের আয়তনের কতটা সমুদ্রের পানিতে নিমজ্জিত থাকবে তা নির্ণয় কর। (বরফের ঘনত্ব = 0.917 gm cm−3 ও সমুদ্রের পানির ঘনত্ব = 1.03 gm cm−3)
দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত 1:2। এদের উপর একটি সমান বল প্রয়োগ করা হল। যদি তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত 3:1 হয় তবে তার দুটির উপাদানের ইয়ং এর গুণাংকের অনুপাত নির্ণয় কর।
1 mm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? দেয়া আছে ইস্পাতের জন্য Y = 2 × 1011 N m−2।
8 টি সমান মাপের পানির ফোঁটা (ব্যাসার্ধ 5 × 10−4 m) একত্র করে 1 টি ফোঁটা তৈরী করলে কত শক্তি নির্গত হবে? মনে কর পানির পৃষ্ঠটান 7.2 × 10−2 N m−1।
2 টি বিভিন্ন উপাদানের তৈরি তারের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 m এবং ইহাদের ব্যাস যথাক্রমে 2 mm এবং 4 mm। প্রথম পদার্থের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বিতীয় পদার্থের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক এর চেয়ে চারগুণ বেশি। দৈর্ঘ্য বরাবর উভয়ের উপরই 100 kg ওজনের বল প্রয়োগ করলে, প্রথম ও দ্বিতীয় তারের প্রসারের তুলনা বাহির কর।
2 cm ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদ কে 3 cm ব্যাসার্ধের বুদবুদে পরিণত করা হলো। কাজের পরিমাণ নির্ণয় কর। বুদবুদের পৃষ্ঠটান 4 × 10−2 N m−1
দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দুর মধ্যবর্তী 50 মিটার লম্বা একটি আলুমিনিয়াম তারের মধ্যে শীতকালে টানা বল 100 kN। শীত ও গ্রীষ্মকালের মধ্যে পারিপার্শ্বিক তাপমাত্রা ব্যবধান 20°C। যদি তারের ব্যাসার্ধ 1 সে. মি. উপাদানের তাপীয় দৈর্ঘ্য প্রসারাংক 20 × 10−6 °C−1 এবং ইয়ং এর গুণাঙ্ক 1.1 × 107 N cm−2 হয় তবে গ্রীষ্মকালে তারের মধ্যে সৃষ্ট বলের পরিমাণ নির্ণয় কর।
1 mm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? (Y = 2 × 1011 Nm−2 for steel)।
সমান দৈর্ঘ্য ও r = 0.5 cm ব্যাসার্ধের দুটি ইস্পাত তারের সাহায্যে 45 kg ভরের একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। যদি তার দুটি অনুভূমিকের সাথে 15° কোণ তৈরি করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুটির দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে? দেওয়া আছে, ইস্পাতের ইয়ং-এর গুণাংক 2 × 1011 N m−2।
দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 3 mm এবং 6 mm। তার দুইটিকে সমান বলে টানলে প্রথমটির দৈর্ঘ্যবৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্যবৃদ্ধির তিনগুণ হয়। তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত ব্যক্ত কর।
পানির গভীরতা মাপার জন্য একটি জলাশয়ের পানির পৃষ্ঠ থেকে 0.005 m ব্যাসার্ধের এবং 2.5 × 103 kg m−3 ঘনত্বের এক বল ছেড়ে দেওয়া হল। 10 s পর বলটি জলাশয়ের তলায় পড়ল। যদি 9 s-এ বলটি প্রান্তিক বেগ অর্জন করে থাকে, তাহলে জলাশয়ের গভীরতা নির্ণয় কর। [পানির সান্দ্রতা η = 1.6 × 10−3 N s m−2 এবং ঘনত্ব 1000 kg m−3]
2 mm ব্যাসের একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে কত kN বল প্রয়োগ করতে হবে? এর ফলে তারের ব্যাসের কতটা পরিবর্তন হবে? ইস্পাতের ইয়ং-এর গুণাংক 2 × 1011 N m−2 এবং পয়সনের অনুপাত 0.25।
পানির উপরিতলে পানির ঘনত্ব 1.03 × 103 kg m−3 হলে 800 atm চাপ গভীরতায় পানির ঘনত্ব কত হবে?
[দেওয়া আছে, পানির সংনম্যতা = 45.8 × 10−11 Pa−1 এবং 1 atm = 1.013 × 105 Pa]
একটি দেয়াল হতে 4.8 cm ব্যাসের একটি এলুমিনিয়ামের দণ্ড অনুভূমিকভাবে 5.3 cm প্রক্ষেপিত আছে। দণ্ডটির শেষ প্রান্তে 1200 kg ভরের একটি বস্তু ঝোলানো হল। এলুমিনিয়ামের ব্যবর্তন গুণাংক 3 × 1010 N m−2। দণ্ডটির ভরকে উপেক্ষা করে,
(ক) দণ্ডটির উপর ব্যবর্তন পীড়ন, এবং
(খ) দণ্ডটির প্রান্তের উল্লম্ব বিচ্যুতি নির্ণয় কর।
প্রতিটি 1 mm ব্যাসার্ধের আটটি বৃষ্টির ফোঁটা 5 cm s−1 প্রান্তিক বেগে পতনশীল। যদি আটটি ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়, তাহলে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় কর। [দেওয়া আছে, পানির পৃষ্ঠটান = 7.4 × 10−2 N m−1]
ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 cm এবং Y = 2 × 1011 N m−2 হলে, 5 kg ভর ঘনকের নিচের তলের মাঝ বরাবর ঝুলালে আয়তন গুণাংক বের কর। [পয়সনের অনুপাত 0.4]
106 সংখ্যক 0.1 mm ব্যাসার্ধের পানির ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত করতে কত শক্তি নির্গত হয়? [T = 72 × 10−3 N m−1]
1.34 × 10−4 kg এবং 4.4 × 10−3 m ব্যাস বিশিষ্ট একটি কাঁচের বল 0.943 × 103 kg m−3 ঘনত্ব বিশিষ্ট তেলের মধ্য দিয়ে সুষম বেগে 6.4 s সময়ে 0.381 m নীচে পড়ে। তেলের সান্দ্রতার সহগের মান নির্ণয় কর।
5 m দৈর্ঘ্য এবং 1 mm ব্যাস বিশিষ্ট তারে 25 kg ভরের ফলে দৈর্ঘ্য 0.1 mm প্রসারিত হলে তারটির সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় কর।
2 mm ব্যাসের একটি ইস্পাতের তার 20°C তাপমাত্রায় দুটি বিন্দুর মধ্যে টান টান অবস্থায় রাখা আছে। যদি তাপমাত্রা 10°C এ নেমে আসে তাহলে তারটির মধ্যে কত টেনশন (বল) তৈরি হবে, বের করো। (ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি গুণাঙ্ক = 1.1 × 10−5 °C−1 এবং তারটির ইয়ং গুণাঙ্ক = 2.1 × 1011 N m−2)।