ইঞ্জিনিয়ারিং রিটেন · ২য় পত্র · অধ্যায় ৯

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৮টি লিখিত প্রশ্ন
এক খন্ড রেডনের 60% ক্ষয় হতে কতদিন লাগবে? (রেডনের অর্ধায়ু 4 দিন)
রেডনের অর্ধায়ু 3.80 দিন। রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান কত এবং কতদিন পরে রেডনের মূল অংশের 1/20 অংশ অবশিষ্ট থাকবে?
23993Np পরমাণুর একটি প্রতি নিউক্লিয়ণের বন্ধন শক্তি MeV-তে নির্ণয় কর, যার প্রকৃত ভর 237.81 amu। (নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের ভর যথাক্রমে 1.0086 amu, 1.0074 amu এবং 0.00054 amu)
রোডনের অর্ধায়ু 3.8 দিন। কতদিন পর মূল অংশের 1/10 অংশ অবশিষ্ট থাকবে?
রেডনের অর্ধায়ু 3.8 দিন। কতদিন পর মূল অংশের 1/10 ভাগ অবশিষ্ট থাকবে?
1 gm একটি তেজস্ক্রিয় বস্তুর প্রতি সেকেন্ডে 3.7 × 1010 পরমানু ক্ষয় হয়। বস্তুর পারমানবিক ওজন 226। ইহার গড় আয়ু কত?
একটি বস্তুতে যদি প্রারম্ভিক অবস্থায় 109 সংখ্যক Au198 এর পরমাণু থাকে তবে কত সময়ে তার 3 × 108 সংখ্যক পরমাণু ভেঙে যাবে? Au198 অর্ধায়ু 2.70 d.
92U235 এর একটি ফিশন বিক্রিয়ায় 200 MeV শক্তি উৎপন্ন হয়। এরূপ 2 g 92U235 হতে নির্গত শক্তির পরিমাণ kWh এ নির্ণয় কর।
তেজস্ক্রিয় আইসোটোপের 8.60 μCi পরিমাণ একটি ডোজ একজন রোগীকে ইঞ্জেকশনের মাধ্যমে প্রদান করা হলো। আইসোটোপটির অর্ধ-জীবন 3 h। আইসোটোপটির কতগুলো আদি নিউক্লিয়াস ইঞ্জেকশনের মাধ্যমে প্রদান করা হয়েছিল?
9.1 × 10−31 kg ভর বিশিষ্ট একটি ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে 0.53 × 10−10 m ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকে, তবে তার কৌণিক বেগ বের কর।
[প্ল্যাঙ্কের ধ্রুবক = 6.63 × 10−34 J s]
একটি পারমাণবিক চুল্লিতে 235U নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় 200 MeV শক্তি উন্মুক্ত করে। ঐ চুল্লিটির দক্ষতা 10% এবং এটির ক্ষমতা 1000 MW। চুল্লিটি 10 বছর চালাতে কতটুকু ইউরেনিয়াম লাগবে?
[1 eV = 1.602 × 10−19 J, অ্যাভোগাড্রো ধ্রুবক = 6.023 × 1023 mol−1]
একটি রেডন নমুনার 60% ক্ষয় হতে কত সময় লাগবে? [রেডনের অর্ধায়ু 3.8 days]
কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1000 বছর। কত বছর পর উহার তেজস্ক্রিয়তা ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 th হবে? ঐ তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু কত হবে?
পারদের বাষ্প 140 nm তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে। একটি ফোটন এর তরঙ্গদৈর্ঘ্য 180.5 nm হলে অপর ফোটনটির তরঙ্গদৈর্ঘ্য কত?
[1 nm = 10−9 m]
রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর। 1 gram ভরের রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হবে?
[রেডিয়ামের পারমাণবিক ভর = 226 kg/kmol, অ্যাভোগাড্রো নম্বর = 6.02 × 1026 atoms/kmol]
রোগীর শরীরে 10 μg এর একটি 228Ra ট্যাবলেট রাখা হল। 24 ঘন্টা পর রোগী নিরাপদ থাকবে কী? দেওয়া আছে, 2.23 × 1013 টি পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্থ হবে এবং 228Ra এর অর্ধায়ু 1600 বছর।
U238-এর অর্ধায়ু 1.42 × 1017 s। 1 g U238 থেকে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে? [অ্যাভোগেড্রো সংখ্যা, NA = 6.02 × 1023 mol−1]
কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন। এর ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। কত সময় পর এর প্রারম্ভিক পরমাণু সংখ্যার এক অষ্টমাংশ অক্ষত থাকবে?