ইঞ্জিনিয়ারিং রিটেন · ২য় পত্র · অধ্যায় ৮

আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

৩৭টি লিখিত প্রশ্ন
কোন একটি ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষক 3.45 eV। সবচেয়ে বেশি কত তরঙ্গ দৈর্ঘ্য-বিশিষ্ট ফোটন এই ধাতু থেকে ফটো-ইলেকট্রন নিঃসরণ করতে পারবে?
একটি লেজার 6.0 × 1014 Hz কম্পাঙ্ক বিশিষ্ট মনোক্রমেটিক আলো উৎপন্ন করে। নিঃসরিত ক্ষমতার মান 2.0 × 103 W।
(ক) আলোক রশ্মির একটি ফোটন এর শক্তি কত?
(খ) প্রতি সেকেন্ডে উৎস হতে কতগুলি ফোটন নিঃসরিত হয়?
4 × 1015 Hz কম্পাঙ্কের বিকিরণ কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 3.6 × 10−19 J গতিশক্তিসম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ঐ ধাতুর সূচন কম্পাঙ্ক কত?
একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8×108 m/s বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলে তার বয়স কত হবে?
2600Å তরঙ্গদৈর্ঘ্যের একটি আলোকরশ্মি একটি ধাতবপৃষ্ঠে আপতিত হলে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি নির্ণয় করো? (ধাতবপৃষ্ঠে কার্যাপেক্ষক 2.3 eV)
একটি 60W বাল্ব হতে সবুজ আলো বিকিরিত হচ্ছে। বাল্বটির তড়িৎ শক্তির মাত্র 2% যদি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তবে প্রতি সেকেন্ডে বাল্বটি হতে কত সংখ্যক ফোটন নির্গত হয় বের কর। (সবুজ আলোর λ = 5550 × 10−10 m)
একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যযানে 1 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে?
একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে 1 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে?
একটি স্থির ইলেকট্রনের ভর 9.1 × 10−31 kg। ইলেকট্রনটি 0.99c গতি প্রাপ্ত হলে উহার ভর নির্ণয় করো।
একটি ইলেকট্রন 0.99c m s−1 দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত? (ইলেকট্রনের নিশ্চল ভর m0 = 9.1 × 10−31 kg)
একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.6 × 108 m s−1 বেগে নিক্ষেপ করা হলো। পৃথিবী থেকে 1 m স্কেলটির দৈর্ঘ্য কত মনে হবে নির্ণয় কর।
পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 100 m। যখন এটা উড়ছিল তখন পৃথিবী থেকে একজন পর্যবেক্ষক এর দৈর্ঘ্য 99 m নির্ণয় করলেন। রকেটের বেগ নির্ণয় কর।
25 বছর বয়সের একজন নভোচারী 1.8 × 108 m s−1 গতিশীল মহাকাশযানে চড়ে 30 বছর পর ফিরে এলেন। নভোচারীর বর্তমান বয়স কত হবে?
একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 × 108 m s−1 বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50 বছর পর (পৃথিবীর পঞ্জিকা অনুযায়ী) ফিরে এলেন। মহাশূন্যচারীর বয়স তখন কত হবে?
একজন মহিলা 30 বছর বয়সে 10 বছরের একটি কন্যাকে রেখে 0.98c বেগে গতিশীল একটি মহাশূন্যযান এ চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর সময় মহাকাশে কাটিয়ে ফিরে এলেন। ফেরার পর তাদের কার বয়স কত হবে?
একটি ফোটনের শক্তি একটি ইলেকট্রনের স্থির অবস্থার শক্তির সমান হলে ঐ ফোটনের কম্পাংক, তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগ নির্ণয় কর।
মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে 1 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে?
(ক) অর্ধায়ু ও অবক্ষয় ধ্রুবক এর পারস্পরিক সম্পর্ক নির্ণয় কর।
(খ) সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য 6800Å এর কার্যাপেক্ষক নির্ণয় কর।
একটি ধাতব পাতে 1000 Å তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতি বেগুনি রশ্মি আপতিত হলে যে ইলেকট্রন নিঃসরণ হয় তা বন্ধ করতে হলে 1.2 V নিবৃত্তি বিভব প্রয়োগ করতে হয়। আপতিত রশ্মি (ক) কম্পাঙ্ক (খ) শক্তি এবং ধাতব পাতের কার্যাপেক্ষক নির্ণয় কর।
কোন ধাতব বস্তুর কার্য-অপেক্ষক 4eV। এর উপর 1015 কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে উক্ত ধাতব পাত হতে কোন ইলেকট্রন নিঃসৃত হবে কি? যদি হয় তবে কত গতি নিয়ে ইলেকট্রন নিঃসৃত হতে পারে?
7.6×1014 Hz কম্পাংকের বিকিরন কোন ধাতব পৃষ্ঠ আপতিত হলে সর্বোচ্চ 1.8 × 10−19 J শক্তি সম্পন্ন ইলেকট্রন নিঃসৃত হয়। ঐ ধাতু পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসরণের জন্য সর্বনিম্ন কত কম্পাংকের বিকিরণ প্রয়োজন হবে? (প্লাংকের ধ্রুবক = 6.62 × 10−34 Js)
কোন একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দেড় গুণ হলে বস্তু কণাটির দ্রুতি বের কর।
একজন লোকের ভর 99 kg। কত বেগের উড়ন্ত রকেট থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর 100 kg হবে?
4000 kV বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রন ত্বরিত হলে গতিশীল অবস্থায় কণার ভর ও বেগ নির্ণয় করো।
টাংস্টেন ধাতুতে আলোকতড়িৎ বিচ্ছুরণ সংঘটনের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য 230 nm। উক্ত ধাতুতে কত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে নির্গত ইলেক্ট্রনের সর্বোচ্চ গতিশক্তি 1.5 eV হবে?
একটি এক্স-রে টিউবকে 80 kV বিভব পার্থক্যে রাখা হলে, লক্ষ্যবস্তুতে ইলেক্ট্রনগুলো সর্বোচ্চ কত বেগে আঘাত করবে? আঘাতের পর ইলেক্ট্রনের শক্তির 2% এক্স-রে বর্ণালীতে রূপান্তরিত হলে উৎপন্ন বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
যখন 250 nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো একটি ফটোসেলের ক্যাথোডে আপতিত হয়, তখন নিবৃত্তি বিভব 4 V। যদি আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য 300 nm-এ বৃদ্ধি করা হয়, তাহলে নিবৃত্তি বিভব নির্ণয় কর।
একটি স্থির কাঠামো S-এ স্বর্ণের ঘনত্ব 19.3 × 103 kg m−3। চলমান কাঠামো S′-এ অবস্থানরত একজন পর্যবেক্ষকের কাছে স্বর্ণের ঘনত্ব কত হবে, যদি চলমান কাঠামোর বেগ x-অক্ষ বরাবর 0.9c হয়? যেখানে c হলো আলোর বেগ।
3000 Å তরঙ্গ দৈর্ঘ্যের একটি অতি বেগুনি রশ্মি 2.28 eV কার্যাপেক্ষক বিশিষ্ট একটি বস্তুর পৃষ্ঠে আপতিত হয়ে একটি ইলেকট্রন নির্গত করল। নির্গত ইলেকট্রনের বেগ কত হবে?
[h = 6.62 × 10−34 J s, ইলেকট্রনের ভর = 9.1 × 10−31 kg]
একটি স্থির বস্তু বিস্ফোরণের মাধ্যমে দুটি 1 kg নিশ্চল ভর বিশিষ্ট খণ্ডে বিভক্ত হল এবং পরস্পর 0.6c (এখানে c = আলোর বেগ) বেগে দূরে সরে গেল। মূল বস্তুটির নিশ্চল ভর নির্ণয় কর।
0.40 nm তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটন স্থিরাবস্থায় থাকা একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর ফোটনটি পূর্বের গতিপথের সাপেক্ষে 150° কোণে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত ফোটনের বেগ ও তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
একটি ইলেকট্রন (নিশ্চল ভর 9.1 × 10−31 kg) আলোর দ্রুতির 90% দ্রুতিতে চলছে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনটির গতিশক্তি নির্ণয় কর।
নির্ধারিত তরঙ্গের একটি বিকিরণ কোন ধাতবপৃষ্ঠের উপর আপতিত হলে নিবৃত্ত বিভবের মান 4.8 V হয়। উক্ত ধাতবপৃষ্ঠে দ্বিগুণ তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিকিরণ আপতিত হলে নিবৃত্ত বিভবের মান 1.6 V পাওয়া যায়। ধাতবপৃষ্ঠটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কত হবে?
মনে কর একজন পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়। তিনি পৃথিবী থেকে অতি দ্রুতগতির মহাকাশযানে দূরবর্তী কোন গ্রহে যেতে চাইলেন। উক্ত গ্রহে তার যেতে 2 বছর এবং আসতে 2 বছর লাগল (তার নিজের কাঠামোতে মাপা)। পৃথিবীতে এসে তিনি দেখলেন তার কন্যা থেকে তিনি 20 বছর ছোট হয়ে গেছেন। এ যাত্রায় মহাকাশযানটির বেগ কত হবে?
Ag ও Au এর সূচন কম্পাংক যথাক্রমে 6.033 × 1014 Hz ও 4.416 × 1014 Hz এবং এদের নিবৃত্তি বিভব যথাক্রমে 2.25 V এবং 1.58 V। প্ল্যাংকের ধ্রুবক এবং উভয়ের কার্যাপেক্ষক নির্ণয় কর।
কোন একটি 1.8 eV কার্যাপেক্ষক বিশিষ্ট ধাতুতে 400 nm তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো আপতিত হলে (ক) নির্গত হওয়া ইলেকট্রনগুলোর নিবৃত্ত বিভব কত হবে? (খ) নির্গত ইলেকট্রনগুলোর সর্বোচ্চ গতিবেগ কত?
কোন ধাতুর কার্য অপেক্ষক 4 eV। ঐ ধাতুতে 1015 Hertz কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে সর্বোচ্চ কত গতিশক্তি নিয়ে ইলেকট্রন নিঃসৃত হতে পারবে?