ইঞ্জিনিয়ারিং রিটেন · ২য় পত্র · অধ্যায় ১

তাপগতিবিদ্যা

৪৪টি লিখিত প্রশ্ন
100°C তাপমাত্রায় 0.02 kg জলীয় বাষ্প ঘনীভূত হয়ে −10°C তাপমাত্রায় পরিণত করতে কত তাপ বর্জন করতে হবে? বাষ্পের ঘনীভবণের আপেক্ষিক সুপ্তাপ 2268000 J kg−1 K−1, বরফের আপেক্ষিক তাপ = 2100 J kg−1 K−1 এবং বরফের গলনের আপেক্ষিক সুপ্তাপ 336000 J kg−1 K−1।
আদর্শ তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট আয়তনের শুদ্ধ গ্যাসকে (i) সমোষ্ণ অবস্থায়, এবং (ii) রুদ্ধতাপ অবস্থায় তিনগুণ আয়তনে প্রসারিত হতে দেয়া হল। প্রতিক্ষেত্রে চূড়ান্ত চাপ কত হবে নির্ণয় কর। (γ = 1.4)
ফ্রান্সের আইফেল টাওয়ারের 0°F এ উচ্চতা 336 m। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100°F ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0°F। গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হয়?
[টাওয়ারটি লোহার তৈরি এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α = 12 × 10−6 °C−1]
একটি প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তরিত করে। নিম্ন তাপমাত্রাকে আর 60°C হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয়, উচ্চ তাপমাত্রা বের করো?
একজন আবিষ্কর্তা দাবি করল যে তার উদ্ভাবিত ইঞ্জিন 700 K এবং 400 K তাপমাত্রার মধ্যে কার্যরত এবং এর দক্ষতা 48%, তার দাবি কী সঠিক?
একটি কার্নো ইঞ্জিন অন্তর্গামী তাপের 1/4 অংশ কাজে রূপান্তর করে। এর বিলয় তাপমাত্রা আরো 70°C হ্রাস করলে তার দক্ষতা দ্বিগুণ হয়। উৎস তাপমাত্রা ও বিলয় তাপমাত্রা বের কর।
একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 500 K ও 375 K। যদি ইঞ্জিনটি প্রতি চক্রে 252 × 104 J তাপ শোষণ করে, তবে (i) ইঞ্জিনের দক্ষতা, (ii) প্রতি চক্রে কাজের পরিমান (iii) প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণ নির্ণয় কর।
অক্সিজেনের ধ্রুব আয়তনের মোলার আপেক্ষিক তাপ (Cv) ও ধ্রুব চাপে মোলার আপেক্ষিক তাপ (Cp) নির্ণয় কর। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের ঘনত্ব 1.43 kg m−3, স্বাভাবিক চাপ = 1.01×105 N m−2 এবং γ = Cp/Cv = 1.4।
50°C তাপমাত্রার 0.03 kg পানিতে 0°C তাপমাত্রার 0.02 kg বরফ মিশানো হলে, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
একটি কার্নো ইঞ্জিনে যখন 27°C তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে হলে, এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?
127°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুন আয়তন লাভ করে। চূড়ান্ত তাপমাত্রার মান নির্ণয় করো?
30 kg ওজনের একটি বালকের জ্বর হয়ে তার শরীরের তাপমাত্রা 102.2°F এ উন্নীত হলো। তার শরীর হতে কত তাপ সরালে শরীরের তাপমাত্রা 98.6°F এ নেমে আসবে। শরীরের বস্তুর আপেক্ষিক তাপ 3470 J kg−1 °C−1
47°C তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুন আয়তন লাভ করে। চূড়ান্ত তাপমাত্রা কত?
একটি কার্নো ইঞ্জিনের উৎস তাপমাত্রা ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 227°C ও 27°C, ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।
40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 76 cm বায়ু চাপে কিছু পরিমাণ বায়ুকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলে তাপমাত্রা কত হবে? আবার যদি পরিবর্তিত তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তবে এর চাপ কত হবে? [γ = 1.4]
50°C তাপমাত্রার 0.03 kg পানিতে −10°C তাপমাত্রার 0.02 kg বরফ মেশালে মিশ্রণের ফলাফল কি? বরফের আপেক্ষিক তাপ = 2.1 × 103 J kg−1 K−1, পানির আপেক্ষিক তাপ = 4.2 × 103 J kg−1 K−1, বরফের সুপ্ত তাপ = 3.36 × 105 J kg−1।
20°C তাপমাত্রার 2 kg পানিকে −10°C তাপমাত্রার বরফে পরিণত করতে একটি রেফ্রিজারেটরকে কি পরিমাণ তাপ বর্জন করতে হবে? পানির আপেক্ষিক তাপ = 4.2×103 J kg−1 K−1, বরফের আপেক্ষিক তাপ = 2.1×103 J kg−1 K−1, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ = 3.33×105 J kg−1
100°C তাপমাত্রার বায়ুকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচিত করলে
কারণ ব্যাখ্যা কর:
ক) কোনো বস্তু ঠান্ডা করার ক্ষেত্রে বরফের চেয়ে ঠান্ডা পানি বেশি কার্যকর।
খ) মুখের তুলনায় পায়ে আমরা বেশী শীত অনুভব করি।
গ) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালাভ দেখায়।
ঘ) একটি পুকুরের আপাত গভীরতা প্রকৃত গভীরতার চেয়ে কম।
ক) "তাপ ও তাপমাত্রা" এর সংজ্ঞা দাও।
খ) "অনুনাদ" এর সংজ্ঞা দাও। বাস্তব জীবনে এর সফল প্রয়োগের একটি উদাহরণ দাও।
গ) কার্যকারিতা লিখঃ 1) বৈদ্যুতিক মটর 2) ট্রান্সফরমার
ঘ) ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশী স্থিতিস্থাপক? তোমার উত্তরের ব্যাখ্যা দাও।
সমোষ্ণ প্রক্রিয়া কি? কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 40°C। রুদ্ধতাপ প্রক্রিয়ায় এর আয়তন দ্বিগুণ করলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? (γ = 1.4)
0°C তাপমাত্রায় 200 gm বরফকে 80°C তাপমাত্রায় 500 gm পানির সাথে মিশানো হল। এতে মিশ্রণটির তাপমাত্রা 34.3°C পাওয়া গেল। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ নির্ণয় কর। (পানির আপেক্ষিক তাপ 4200 J kg−1 K−1)
যদি 0°C তাপমাত্রায় 15gm বরফকে 60°C তাপমাত্রায় 60gm পানির সাথে মিশানো হয়, মিশ্রণের তাপমাত্রা নির্ণয় কর।
একটি বালক শোয়ার ঘরে কি পরিধান করবে তা চিন্তা করছে। এ সময় তার চারপাশে তাপমাত্রা 20°C কাপড়বিহীন অবস্থায় তার গায়ের চামড়ার তাপমাত্রা 35° সেলসিয়াস হলে 10 মিনিটের মোট কি পরিমান শক্তি বিকিরণের মাধ্যমে বালকটির শরীর থেকে ব্যয় হবে?
0°C তাপমাত্রার 5kg পানিকে 100°C তাপমাত্রার পানিতে উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন কত?
100gm কাঁচের পাত্রে 200gm পরিমাণ পানির তাপমাত্রা 20°C থেকে 50°C এ বৃদ্ধি করতে 130°C এর তাপমাত্রার কতটুকু ভরের জলীয়বাষ্প প্রয়োজন হবে? দেওয়া আছে, বাষ্পের আপেক্ষিক তাপ = 2.01×103 J/kg°C, বাষ্প থেকে পানিতে রূপান্তরের সুপ্ত তাপ 2.26×106 J/kg, পানির আপেক্ষিক তাপ = 4.19×103 J/kg°C, কাঁচের আপেক্ষিক তাপ = 837 J/kg°C
0.3 m ব্যাসার্ধের একটি কালো বস্তু 25 ওয়াট ক্ষমতা বিশিষ্ট তাপ বিকিরণ করে। এর তাপমাত্রা নির্ণয় কর। (σ = 5.67 × 10−8 W m−2 K−4)
কিছু পরিমাণ ফুটন্ত পানি এবং 10°C তাপমাত্রার কিছু কলের পানি একত্র করা হলো। একত্রিত পানির পরিমাণ 20 গ্যালন এবং ইহার তাপমাত্রা 35°C হল। মিশ্রণে ফুটন্ত পানি ও কলের পানির পরিমাণ নির্ণয় কর।
একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে অগ্নি গোলক সৃষ্টি হয় তার ব্যাস 200 m এবং তাপমাত্রা 105 K। অগ্নি গোলকটি রুদ্ধতাপ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়ে যখন 2000 m ব্যাস লাভ করল তখন তার তাপমাত্রা নির্ণয় কর। (γ = 1.66)
সমআয়তনের পানি ও একটি তরল পদার্থের ভর যথাক্রমে 0.3 kg ও 0.2 kg। তাদের একই ক্যালরিমিটারে পরপর রেখে 50°C থেকে 30°C এ শীতল করতে যথাক্রমে 600 s এবং 300 s সময় লাগে। ক্যালরিমিটারের তাপ ধারকত্ব 42 J K−1 হলে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় কর?
একখণ্ড বরফ উপর হতে ভূমিতে পতিত হলো। এতে প্রধান শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফখণ্ডটির 1 চতুর্থাংশ গলে গেল। বরফখণ্ডটি কত উচ্চতা হতে পতিত হয়েছিল নির্ণয় কর।
একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 50%। তাপ গ্রাহকের তাপমাত্রা 280 K। এর দক্ষতা 60% করতে হলে তাপ উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে?
একটি ইলেক্ট্রিক কেটলীর সাহায্যে 2 kg পানির তাপমাত্রা 25 °C থেকে 80 °C এ উন্নীত করলে এন্ট্রপির পরিবর্তন বের কর। পানির আপেক্ষিক তাপ 4200 J kg−1 K−1।
সমান ভরের তিনটি ভিন্ন তরল পদার্থ A, B, C এর তাপমাত্রা যথাক্রমে 12 °C, 19 °C এবং 28 °C। A কে যদি B এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা 16 °C। B কে যদি C এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা হয় 23 °C। A কে যদি C এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা কত হবে?
একটি প্রত্যাবর্তী ইঞ্জিন তাপের 16 অংশকে কাজে রূপান্তর করে। যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 62°C কমানো হয়, তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। গ্রাহকের তাপমাত্রা নির্ণয় কর।
T1 আদি তাপমাত্রার একটি আদর্শ গ্যাসের আদি আয়তন 2 m3। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের ফলে এর আয়তন 4 m3 হয়, তারপর সমোষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করায় আয়তন 10 m3 হয়। পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনের ফলে এর তাপমাত্রা পুনরায় T1 হয়। এর চূড়ান্ত আয়তন কত?
এন্ট্রপি বলতে কি বুঝ? 100°C তাপমাত্রার 4 kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হল। এন্ট্রপির বৃদ্ধি বের কর।
একটি সিলিন্ডারে 300 K তাপমাত্রায় ও 105 Pa চাপে 0.001 m3 গ্যাস আছে। গ্যাসটিকে প্রথমে সমোষ্ণ প্রসারণ করা হল এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হল, প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1 : 2। প্রসারণে মোট কাজের পরিমাণ বের কর।
10 g ওজনের একটি লোহার পেরেককে কিছুক্ষণ একটি বার্নার শিখায় উত্তপ্ত করা হল। উত্তপ্ত পেরেকটিকে 10°C তাপমাত্রায় 100 g পানিতে ডুবানো হল। এতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20°C হল। পানিতে ডুবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা নির্ণয় কর। (লোহার আপেক্ষিক তাপ = 0.11 kcal kg−1 °C−1)
এক পরমাণু বিশিষ্ট একটি আদর্শ গ্যাসকে 17°C তাপমাত্রায় হঠাৎ এর মূল আয়তনের এক-দশমাংশ আয়তনে সংকুচিত করা হল। সংকোচনের পর তাপমাত্রা কত হবে?
একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 1/6। তাপ গ্রাহকের তাপমাত্রা 65°C কমালে দক্ষতা 1/3 হয়। তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় কর।
1.2 atm চাপ এবং 310 K তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 4.3 L। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 L করা হল। গ্যাসটির (ক) চূড়ান্ত চাপ এবং (খ) চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর। [গ্যাসটিকে আদর্শ গ্যাস হিসাবে বিবেচনা কর যার γ = 1.4]
0°C তাপমাত্রার 1 kg বরফকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির বৃদ্ধি নির্ণয় করো। [বরফ গলনের সুপ্ততাপ = 3.36 × 105 J kg−1 এবং পানির আপেক্ষিক তাপ = 4.2 × 103 J kg−1 K−1]
একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 m এবং এর তাপমাত্রা 105 K। যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 m ব্যাসার্ধে বর্ধিত হয় তবে এর সম্ভাব্য তাপমাত্রা কত হবে? (আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত Cp/Cv = 1.66)