ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

রুয়েট ২০১৭ — লিখিত প্রশ্ন ও সমাধান

১০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 700 km উচ্চতায় বৃত্তাকার পথে ঘুরছে। এর আনুভূমিক বেগ নির্ণয় কর।
[পৃথিবীর ব্যাসার্ধ = 6300 km এবং পৃথিবী পৃষ্ঠে g = 9.8 m s−2]
কোনো অপবর্তন গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে। এর ওপর 5896 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের অপবর্তন কোণ বের কর।
4 × 1015 Hz কম্পাঙ্কের বিকিরণ কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 3.6 × 10−19 J গতিশক্তিসম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ঐ ধাতুর সূচন কম্পাঙ্ক কত?
দেখাও যে, কোনো বস্তুকে ন্যূনতম 11.3 km s−1 বেগে মহাশূন্যের দিকে ছুড়ে মারলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 106 m।
পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি 80 N। যদি লব্ধি একটি বলের সঙ্গে 60° কোণে আনত থাকে, তবে বল দুইটির মান নির্ণয় কর।
একটি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উচ্চতা 15 m। 5 MW বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে টারবাইনের ব্লেডগুলোর ওপর কত kg পানি পড়তে হবে?
একটি 120 W−60 V বাতিকে 100 V DC লাইনে লাগানো হলো। পূর্ণ উজ্জ্বলতার জন্য বাতির শ্রেণি সমবায়ে কত রোধ লাগাতে হবে?
একটি স্টেপআপ ট্রান্সফরমারের 100 V সরবরাহ করে 2 A প্রবাহ পাওয়া গেল। যদি মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1 : 2 হয়, তবে গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ ও ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় কর।
ফ্রান্সের আইফেল টাওয়ারের 0°F এ উচ্চতা 336 m। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100°F ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0°F। গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হয়?
[টাওয়ারটি লোহার তৈরি এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α = 12 × 10−6 °C−1]
কোনো পাইলট ভূমির সমান্তরালে প্লেনে করে প্রতি ঘণ্টায় 200 km বেগে যাচ্ছিলেন। পাইলট প্লেন থেকে একটি বন্দুক ফায়ার করলেন এবং মাটি থেকে এর প্রতিধ্বনি 3 s পরে শুনলেন। বাতাসে শব্দের বেগ 340 m s−1 হলে ভূমি থেকে প্লেনের উচ্চতা নির্ণয় কর।
রুয়েট ২০১৭-এর MCQ প্রশ্নও দেখো