ইঞ্জিনিয়ারিং রিটেন · ২য় পত্র · অধ্যায় ৫

তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ

১৪টি লিখিত প্রশ্ন
একটি আরোহী ট্রান্সফরমারে 200V হতে 2000V পাওয়া গেল। যদি মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা 300 এবং রোধ 0.50 হয় তবে গৌণ কুন্ডলীর পাকসংখ্যা এবং রোধ কত হবে?
একটি স্টেপআপ ট্রান্সফরমারের 100 V সরবরাহ করে 2 A প্রবাহ পাওয়া গেল। যদি মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1 : 2 হয়, তবে গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ ও ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় কর।
2000 পাক সংখ্যা এবং 500 cm2 গড় ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার কুন্ডলি 0.4 gauss প্রাবল্য বিশিষ্ট একটি চুম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। তার কুন্ডলিটিকে 1/5 সেকেন্ডে 180° ঘোরানো হলো। এতে কুন্ডলীতে কত তড়িচ্চালক বলের আবেশ ঘটবে?
একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ i = 30 sin(107t + π2) হলে তড়িৎ প্রবাহের কম্পাংক, বর্গমূলীয় গড়মান এবং t=0 সময়ে তড়িৎ প্রবাহের মান কত?
একটি ট্রান্সফরমারের প্রাইমারী ও সেকেন্ডারী কয়েলের টার্ণের অনুপাত 21:1 এবং সেকেন্ডারীতে 20 Ω এর রোধ লাগানো আছে। যদি প্রাইমারীতে 220 volt প্রয়োগ করা হয় তাহলে প্রাইমারীতে বিদ্যুৎ প্রবাহ কত?
পাশাপাশি রাখা দুইটি কুন্ডলি A ও B এর পাক সংখ্যা যথাক্রমে 300 এবং 600। এর মধ্য দিয়ে 1.5Amp বিদ্যুৎ প্রবাহিত হলে A ও B এর মধ্য দিয়ে যথাক্রমে 1.2weber ও 0.9weber চৌম্বক প্রবাহ হয়। (ক) এর স্বকীয় আবেশ গুণাঙ্ক LA নির্ণয় কর। (খ) A ও B এর পারস্পরিক আবেশ গুণাঙ্ক (MA) নির্ণয় কর। (গ) A এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ যদি 0.2 s এ শূন্যে নিয়ে আসা হয়, তবে B তে আবিষ্ট বিদ্যুৎ চালক নির্ণয় কর
একটি দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান 20 A ও কম্পাঙ্ক 50 Hz। বিদ্যুৎ প্রবাহের গড় বর্গের বর্গমূলের মান কত? বিদ্যুৎ প্রবাহ শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাতে কত সময় লাগে?
একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ i = 14.14 sin (314t + 30°) amp হলে তড়িৎ প্রবাহের মূল গড়মান, কম্পাংক এবং t = 0 সময়ে প্রবাহের মান কত?
ক) 200 টার্নস বিশিষ্ট একটি কুন্ডলীতে 0.02 সেকেন্ডে 30 × 10−6 ওয়েবার ফ্লাক্স পরিবর্তন করা হলো। কুন্ডলীতে সৃষ্ট আবিষ্ট তড়িচ্চালক বলের মান কত হবে?
খ) একটি কুন্ডলীতে 1 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 A থেকে 0.5 A এ পরিবর্তিত হওয়ার দরুন ঐ কুন্ডলীতে 10 V তড়িচ্চালক বল আবিষ্ট হয়। কুন্ডলীর স্বকীয় আবেশাংক নির্ণয় কর।
একটি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যার 275 গুণ। ট্রান্সফরমারটির প্রাথমিক কুণ্ডলীতে প্রয়োগ বিভব 110 V হলে গৌণ কুণ্ডলীতে আবিষ্ট বিভব কত? 10000 ohms এর একটি গৌণ কুণ্ডলীতে সংযুক্ত করলে উক্ত রোধে বিদ্যুৎপ্রবাহের পরিমাণ এবং বৈদ্যুতিক ক্ষমতার পরিমাণ কত?
0.2 m2 ক্ষেত্রফলের একটি আয়তাকার কুণ্ডলী B = (0.5 + 10t)j T (যেখানে t হল সেকেন্ড) মানের একটি চৌম্বকক্ষেত্রের মধ্যে রাখা আছে। কুণ্ডলীটি 0.1 s এ চিত্র অনুযায়ী (a) থেকে (b) তে অবস্থান পরিবর্তন করে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল নির্ণয় কর।চিত্র
একটি কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা Φ(t) = (3t3 + 4t2 + 2t − 5) weber রূপে প্রকাশ করা যায়। যদি কুণ্ডলীর রোধের মান 5 Ω হয়, তাহলে t = 4 s সময়ে কুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর।
একটি পরিবর্তী প্রবাহকে I = 100 sin 629t অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হলে, তড়িৎ প্রবাহের শীর্ষমান, কম্পাঙ্ক এবং বর্গমূলীয় গড় মান নির্ণয় কর।
100 পাকের একটি সংবদ্ধ তার কুণ্ডলীর ব্যাস 0.2 m। একে একটি সুষম চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হল। তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান −12.56 V। চৌম্বকক্ষেত্রের মান 5.0 × 10−2 s এ সুষম হারে পরিবর্তিত হয়। চৌম্বকক্ষেত্রের মানের পরিবর্তন হিসেব কর।