ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

রুয়েট ২০১৯ — লিখিত প্রশ্ন ও সমাধান

১০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
একটি দালানের ছাদের সাথে লাগানো 5m লম্বা একটি মই অনুভূমিকের সাথে 30° কোণ করে আছে। 60 kg ভরের এক ব্যক্তি 25 kg ভরের ওজনসহ 10 sec এ ছাদে উঠলে তার অশ্বক্ষমতা বের কর।
মনে কর পৃথিবীর কেন্দ্র দিয়ে এর ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি টানেল খনন করা হলো। এই টানেলে একটি পাথর ফেললে এর গতি কী হবে? পাথরটির সরল দোলনগতির পর্যায়কাল নির্ণয় কর।
(পৃথিবীর ঘনত্ব = 5.5 × 103 kg/m3)
27°C তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড়বেগ দ্বিগুণ হবে?
কোন একটি ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষক 3.45 eV। সবচেয়ে বেশি কত তরঙ্গ দৈর্ঘ্য-বিশিষ্ট ফোটন এই ধাতু থেকে ফটো-ইলেকট্রন নিঃসরণ করতে পারবে?
100°C তাপমাত্রায় 0.02 kg জলীয় বাষ্প ঘনীভূত হয়ে −10°C তাপমাত্রায় পরিণত করতে কত তাপ বর্জন করতে হবে? বাষ্পের ঘনীভবণের আপেক্ষিক সুপ্তাপ 2268000 J kg−1 K−1, বরফের আপেক্ষিক তাপ = 2100 J kg−1 K−1 এবং বরফের গলনের আপেক্ষিক সুপ্তাপ 336000 J kg−1 K−1।
একটি গ্যালভানোমিটারের পাল্লা 10mA – 500 mV। (i) 20A এবং (ii) 440 V মাপতে কী ব্যবস্থা নিতে হবে?
একটি আরোহী ট্রান্সফরমারে 200V হতে 2000V পাওয়া গেল। যদি মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা 300 এবং রোধ 0.50 হয় তবে গৌণ কুন্ডলীর পাকসংখ্যা এবং রোধ কত হবে?
1.62 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের প্লেটে আলোক রশ্মি আপতিত হয়। যদি প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে তবে আপতন কোণের মান নির্ণয় কর।
একটি এরোপ্লেনের পাইলট 288 km/h বেগে অনুভূমিকভাবে ভ্রমনকালে বন্দুক থেকে গুলি করেন। 3 seconds পরে ভূমি থেকে প্রতিধ্বনি শোনা যায়। যদি শব্দের বেগ 350 ms−1 হয়, তবে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় কর।
কপারের তৈরি অলংকারের উপর 0.1 mm পুরু সোনার প্রলেপ দিতে 0.5 A বিদ্যুৎ প্রবাহ কত সময় ধরে চালনা করতে হবে? [সোনার ঘনত্ব = 19 × 103 kg m−3 এবং অলংকারের প্রস্থচ্ছেদ = 20 cm2, সোনার তড়িৎ রাসায়নিক সমতুল = 6.38 × 10−7 kg C−1।]
রুয়েট ২০১৯-এর MCQ প্রশ্নও দেখো