ইঞ্জিনিয়ারিং রিটেন · ১ম পত্র · অধ্যায় ১০

আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

২০টি লিখিত প্রশ্ন
27°C তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড়বেগ দ্বিগুণ হবে?
কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 105 N m−2 হলে হ্রদের গভীরতা কত?
[পানির তাপমাত্রা 4°C]
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু শুষ্ক বায়ু সংনমিত প্রক্রিয়ায় সংনমিত করে এর আয়তন অর্ধেক করা হল। চূড়ান্ত চাপ নির্ণয় কর।
কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত?
যদি 0°C উষ্ণতায় এবং 106 dyne cm−2 চাপে 1 gm হাইড্রোজেন গ্যাসের আয়তন 11.2 litre হয় তবে মোলার ধ্রুবক R এর মান কত হবে?
একটি পুকুরে পানির গভীরতা 6m। বায়ুমন্ডলের তাপমাত্রা 27°c এবং পানির মধ্যে উহা প্রতি মিটার গভীরতার জন্য 0.5°C কমে। পানির ঘনত্বের পরিবর্তন উপেক্ষা করতে পুকুরের তলদেশে উৎপন্ন একটি মার্শ গ্যাসের বুদবুদ ও উহার উপরিতলে পৌঁছার অবস্থায় আয়তনের পরিবর্তনের শতকরা হার নির্ণয় কর।
স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগ এর অর্ধেক হবে?
একটি পুকুরের পানির গভীরতা 6 মিটার। বায়ুমন্ডলের তাপমাত্রা 27°C এবং পানির মধ্যে উহা প্রতি মিটার গভীরতার জন্য 0.5°C করে কমে। পানির ঘনত্বের পরিবর্তন উপেক্ষা করে পুকুরের তলদেশে উৎপন্ন একটি মার্শ গ্যাসের বুদবুদ পুকুরের উপরিতলে পৌঁছার অবস্থায় উহার আয়তনের শতকরা হার নির্ণয় কর।
একটি পুকুরের তলদেশ হতে একটি বায়ুর বুদবুদ পানির উপর ওঠায় তার আয়তন 10 গুণ বেড়ে গেল। যদি চাপমান যন্ত্রে পারদের উচ্চতা 30 ইঞ্চি হয় এবং পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 হয়, তবে পুকুরের গভীরতা নির্ণয় কর।
একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন 1×10-2 m3, তাপমাত্রা 300K এবং চাপ 2.5×105 Nm-2। তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন ব্যবহার করা হল। ফলে চাপ কমে 1.3×105 Nm-2 হলো। ব্যবহৃত অক্সিজেন এর ভর নির্ণয় কর। দেওয়া আছে: R = 8.31Jk-1mol-1
কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপের সমান হলে এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা নির্ণয় কর।
একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন 1 × 10−3 m3 তাপমাত্রা 300 K এবং চাপ 2.5×105 N/m2। তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেয়া হল। ফলে চাপ কমে 1.3×105 N/m2 হল। ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় কর।
i) 100°C তাপমাত্রায় 1 বায়ুমন্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন ____
ii) ক্যালরি এককে বোল্টজম্যান ধ্রুবকের মান ____
iii) S.I এককে এবং ইঞ্জিনিয়ারিং এককে "R" এর মান যথাক্রমে ____ ও ____
একটি 500 m3 আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37°C। এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 23°C হল। যদি ঘরে বায়ুর চাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে অথবা বের হয়ে যাবে?
একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন 5 × 105 cm3 এবং এতে 300 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন ভর্তি। কিছুটা ব্যবহারের পর দেখা গেল যে 100 বায়ুমণ্ডলীয় চাপে নেমে গেছে। যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয়েছে তার আয়তন কত?
একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে। চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা 27°C থেকে 32°C-তে নিয়ে যাওয়া হলে কী পরিমাণ অক্সিজেন বের হয়ে যাবে?
পৃথিবীর পৃষ্ঠে একটি নাইট্রোজেন অণুর বেগ 0°C তাপমাত্রায় উক্ত গ্যাসের r.m.s. বেগের সমান। যদি নাইট্রোজেন অণুটি অন্যান্য অণুর সাথে সংঘর্ষ ছাড়া সোজা উপরের দিকে উঠে, তাহলে অণুটি কত উচ্চতায় উঠবে? [দেওয়া আছে, নাইট্রোজেন অণুর ভর m = 4.65 × 10−26 kg এবং Boltzmann ধ্রুবক k = 1.38 × 10−23 J K−1]
কোন স্থানের বায়ুর তাপমাত্রা 26°C এবং আপেক্ষিক আর্দ্রতা 70%। যদি সে স্থানের তাপমাত্রা কমে 18°C হয়, তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়ে তরল পানি হবে? [26°C এবং 18°C-এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 25.21 mm এবং 15.48 mm পারদ স্তম্ভের সমান]
কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ −100°C তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে?
অণুর ব্যাস 2 Å ধরে 10−6 mm পারদ চাপ বিশিষ্ট একটি গ্যাস চেম্বারের অণুর গড় মুক্তপথ নির্ণয় কর। [STP তে এক গ্রাম গ্যাসের অণু 22.4 L আয়তন দখল করে। ধরে নাও যে চেম্বারটির তাপমাত্রা 273 K।]