ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

বুয়েট ২০২১ — লিখিত প্রশ্ন ও সমাধান

১৩টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
চিত্রবর্তনীটির ট্রুথ টেবিল (সত্যক সারণি) আঁক।
চিত্র(ক) A ও B বিন্দুর মাঝে বিভব পার্থক্য নির্ণয় করো।
(খ) 1 Ω রোধের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করো।
চিত্রIB, IC, VBC, VBE, VCE নির্ণয় করো যখন IC = 1.5 mA এবং β = 49।
একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে। চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা 27°C থেকে 32°C-তে নিয়ে যাওয়া হলে কী পরিমাণ অক্সিজেন বের হয়ে যাবে?
4000 kV বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রন ত্বরিত হলে গতিশীল অবস্থায় কণার ভর ও বেগ নির্ণয় করো।
0.1 kg ভরের একটি কণা 0.1 m বিস্তারের সাথে সরল দোলন গতিসম্পন্ন করছে। যখন কণাটি সাম্যাবস্থায় থাকে, তখন তার গতিশক্তি 8 × 10−3 J। কণাটির কম্পনের আদি দশা 45° হলে, এর গতির সমীকরণ বের কর।
একটি রেললাইনে দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব 1 m। রেলগাড়ি 50 km h−1 বেগে 250 m ব্যাসার্ধের একটি বাঁক নিরাপদে পার হতে হলে দুটি পাতের মধ্যে উচ্চতার পার্থক্য নির্ণয় করো।
একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 50%। তাপ গ্রাহকের তাপমাত্রা 280 K। এর দক্ষতা 60% করতে হলে তাপ উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে?
একটি তামার তারকে টেনে এর দৈর্ঘ্য 0.15% বৃদ্ধি করলে রোধের শতকরা পরিবর্তন নির্ণয় করো।
চিত্র(ক) BC-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
(খ) সরাসরি B বিন্দুতে যেতে হলে কত কোণে রওনা দিতে হবে?
ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব 0.1 mm। চিড় হতে পর্দার দূরত্ব 2 m। আলোর তরঙ্গদৈর্ঘ্য 5000 Å হলে,
(ক) দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো।
(খ) দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব নির্ণয় করো।
মানুষের হার্টের কম্পাঙ্ক 80 বিট প্রতি মিনিট। হার্ট প্রতি বিটে 10 cm Hg চাপে 75 cm3 রক্ত সঞ্চালন করে। পারদের ঘনত্ব 13.6 g cm−3। হার্টের ক্ষমতা নির্ণয় করো।
3 kg ভরের একটি বস্তু 3 : 1 : 1 অনুপাতে বিভক্ত হয়। ক্ষুদ্র ভরের বস্তু দুটি সমকোণে 120 m s−1 বেগে বিক্ষিপ্ত হলে, বৃহত্তর ভরের বেগ নির্ণয় করো।
বুয়েট ২০২১-এর MCQ প্রশ্নও দেখো