ইঞ্জিনিয়ারিং রিটেন · ১ম পত্র · অধ্যায় ৪

নিউটনীয় বলবিদ্যা

৩৬টি লিখিত প্রশ্ন
তিনটি স্থির বস্তু; একটি রিং, একটি নিরেট সিলিন্ডার এবং একটি নিরেট গোলক একই বাঁকা তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে। তিনটি বস্তুর ব্যাসার্ধ একই। কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে?
একটি রাস্তা 100 m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি চওড়া 5 m এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 50 cm উঁচু। সর্বোচ্চ কত বেগে ঐ স্থানে নিরাপদে বাঁক নেয়া যাবে?
একটি বস্তু স্থিরাবস্থায় ছিল। 15 N বল এর উপর 4 sec ধরে কাজ করে এবং তারপর আর কোন কাজ করল না। বস্তুটি এরপর 9 sec এ 54 m দূরত্ব গেল। বস্তুটির ভর বের কর।
ঘণ্টায় 40 মাইল বেগে চলমান একটি গাড়ির চালক 59 গজ দূরে একটি ছোট ছেলেকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে সে ব্রেকে চাপ দিল। ছেলেটির 1 ফুট আগে এসে গাড়িটি থেমে গেল। গাড়িটি থামাতে কত সময় লেগেছে এবং প্রযুক্ত বলের মান কত? আরোহী সমেত গাড়ির ওজন 1 টন।
25 gm ভরের একটি বুলেট 100 cm/sec বেগে 15 cm পুরু একটি কাঠের দেয়ালে প্রবেশ করে ও দেওয়াল ভেদ করে 75 cm/sec বেগে বেরিয়ে যায়। বুলেটের গড় বল কত?
50 kg ভরের এক ব্যক্তিসহ 1950 kg ভরের একটি গাড়ী স্থিরাবস্থা থেকে প্রথম 10 সেকেন্ডে সমত্বরণে চালালো। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়ী থামাল। যাত্রা শুরুর 4 সেকেন্ড পর গাড়ীর বেগ 8 ms−1 হলে গাড়ী কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব এবং গাড়ী থামাতে প্রযুক্ত বলের মান বের কর।
60 kg ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থায় ছিল। 30 N বল প্রয়োগ করায় বস্তুটি গতিপ্রাপ্ত হলো। 10 s পর বস্তুটির গতিশক্তি নির্ণয় কর।
100 kg ভরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে। লিফটটি যদি 2 m s−2 ত্বরণে উপরের দিকে উঠতে থাকে তাহলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত?
একটি গুলি প্রতি সেকেন্ডে 200 মিটার সরল গতিতে চলে 50 cm পুরু একটি কাঠের গুঁড়িকে কোন রকমে ছেদ করে। ঐ একই ধরণের গুলি একই কাঠের 40 cm পুরু গুঁড়ি হতে কত বেগে বের হবে?
একটি রেললাইনের বাঁকের ব্যাসার্ধ 450m এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1m। ঘন্টায় 75.6 km বেগে চলন্ত গাড়ীর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে?
স্থির পানির উপর ভাসমান একটি নৌকা হতে একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছাল। বাকী লোক সহ নৌকার ভর 300 kg। লাফদেয়া লোকের ভর 60 kg। লাফের বেগ 20 ms−1। এমতাবস্থায় নৌকায় অবস্থিত 0.75 kg ভরের একটি স্থির বলকে কিক মারা হলো। ফলে ফুটবলটি একই দিকে 18 ms−1 বেগ প্রাপ্ত হলো। পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত নির্ণয় কর।
একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 rad/sec হয়। পাখাটির কৌণিক ত্বরণ বের কর, (a) 10 বার ঘূর্ণনে পাখাটি সমকৌণিক বেগ প্রাপ্ত না হলে, (b) 8 বার ঘূর্ণনে পাখাটি সম কৌণিক বেগ প্রাপ্ত হয়ে থাকলে।
25.2 কিলোমিটার/ঘন্টা বেগে চলা একজন সাইকেল আরোহী 5 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার মোড় ঘুরছিল। কোন দুর্ঘটনা এড়াতে ভূমির সাথে কতটা হেলে তাকে চলতে হবে?
200 m/sec বেগে আগত 0.2 kg ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত?
একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 rad/sec হয়। কৌণিক ত্বরণ কত?
একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে। সুইচ বন্ধ করার 4 min পর পাখাটি বন্ধ হয়ে যায়। পাখাটির কৌণিক ত্বরণ কত? থেমে যাবার আগে পাখাটি কতবার ঘুরবে, তা নির্ণয় কর।
মাঠের মধ্য দিয়ে গড়িয়ে যাওয়া 0.05 kg ভরের একটি ফুটবল 50 m দূরত্বে গিয়ে থেমে গেল। ফুটবলটির প্রাথমিক বেগ 30 m/sec হলে ঘর্ষণ বলের মান কত?
একটি 10 N বল 2 kg ভরবিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম হতে 12 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
14 m দীর্ঘ ও 60 kg ওজনের একটি সুষম পাইপ A ও B দুই ব্যক্তি বহন করছে, A এর অবস্থান পাইপের এক প্রান্ত হতে 2 m দূরে এবং B এর অবস্থান পাইপের অপর প্রান্ত হতে 1 m দূরে। পাইপের ওজন A ও B এর মধ্যে কিভাবে ভাগ হবে তা নির্ণয়।
একটি রেললাইনের বাঁকের ব্যাসার্ধ 250m এবং রেললাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1m। ঘণ্টায় 50m বেগে চলন্ত গাড়ীর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং-এর জন্য বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে?
কোন বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 rad s−1 হয়। কৌণিক ত্বরণ কত?
একটি রাস্তা 60 m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ওই স্থানে রাস্তাটি 6 m চওড়া এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.6m উচু। সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদ বাঁক নেওয়া সম্ভব?
একটি মিটার গেজ রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 816 মি.। ঘণ্টায় 72 কি. মি. বেগে চলন্ত একটি ট্রেনের নিরাপত্তার স্বার্থে বাঁকের স্থানে ব্যাংকিং এর জন্য বাঁকের বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কত উঁচুতে রাখতে হবে?
একটি মসৃণ পুলির উপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা তারের দুই প্রান্তে অসমান ভরের বস্তু ঝুলছে। নিচের কোনটি সঠিক?
100 m s−1 বেগে চলন্ত একটি বুলেট 1 m পুরু বালির স্তূপ ভেদ করে বেরিয়ে আসার সময় 40 m s−1 বেগ প্রাপ্ত হয়। 100 m s−1 বেগ সম্পূর্ণ বুলেটকে সম্পূর্ণ থামাতে কত মিটার পুরো বালুর স্তূপ প্রয়োজন?
একটি চাকা মিনিটে 500 বার ঘুরে। সুইচ বন্ধ করার 2 min পর চাকাটি বন্ধ হয়ে গেল। চাকাটির কৌণিক মন্দন কত? থেমে যাবার আগে চাকাটি কতবার ঘুরবে?
3 kg ভরের একটি বস্তু 3 : 1 : 1 অনুপাতে বিভক্ত হয়। ক্ষুদ্র ভরের বস্তু দুটি সমকোণে 120 m s−1 বেগে বিক্ষিপ্ত হলে, বৃহত্তর ভরের বেগ নির্ণয় করো।
একটি রেললাইনে দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব 1 m। রেলগাড়ি 50 km h−1 বেগে 250 m ব্যাসার্ধের একটি বাঁক নিরাপদে পার হতে হলে দুটি পাতের মধ্যে উচ্চতার পার্থক্য নির্ণয় করো।
1.5 kg ভরের একটি মডেল হেলিকপ্টারের আদি গতিবেগ 5j m s−1। 2 s সমত্বরণে চলার পর তার গতিবেগ হয় (6i + 12j) m s−1। এই সময়ে প্রযুক্ত বলের মান নির্ণয় কর।
150 g ভরের একটি ক্রিকেট বল 12 m s−1 বেগে গতিশীল হয়ে একটি ব্যাট দ্বারা আঘাত করার ফলে বলটি 20 m s−1 বেগে ফিরে আসে। বলটির উপর ক্রিয়ারত বলের আঘাতের সময়কাল 0.01 s। বলটির উপর ব্যাটের গড় বল নির্ণয় কর।
0.56 kg ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের 20 cm চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলটির ঘূর্ণন জড়তা নিরূপণ কর। স্কেলটিকে পাতলা রড হিসেবে বিবেচনা কর।
72 km h−1 বেগে চলমান একটি গাড়ির চালক 30 m সামনে একটি বালককে দেখতে পেলেন। চালকটি সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় গাড়িটি 10 m s−2 সমমন্দনে থেমে যায়। গাড়িটি বালকটির সামনে কতদূরে এসে থেমে গেল? গাড়িটির উপর প্রযুক্ত বলও নির্ণয় কর। আরোহীসহ গাড়ির ভর 1200 kg।
2.0 kg ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগের এক-চতুর্থাংশ বেগ নিয়ে একই দিকে চলতে থাকল। আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত?
একটি 8 kg ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ 25 cm হলে এর জড়তার ভ্রামক কত হবে? চাকাটিতে 3 rad s−2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে?
চিত্রে 50 kg ভরের একটি বস্তু দুটি দড়ি দ্বারা ঝোলানো আছে; দড়ি দুটি ছাদের সাথে 45° ও 60° কোণ তৈরি করেছে। দড়ি দুটির টান T1 ও T2 নির্ণয় কর।
চিত্র
4, 5 এবং 6 একক ভরের তিনটি কণার স্থানাঙ্ক যথাক্রমে (4, 0, −1), (3, 2, 3) এবং (2, 1, 4) হলে z অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় কর।