ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

কুয়েট ২০০৫ — লিখিত প্রশ্ন ও সমাধান

১৩টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
একটি তারের দৈর্ঘ্য অপর একটি তারের 8 গুণ। তার দুটির রোধ সমান হলে এদের ব্যাসের অনুপাত বের কর।
একটি লিফটের ছাদ থেকে একটি সরল দোলক ঝুলানো আছে। লিফট চলার সময় এই দোলকের দোলনকাল লিফটের স্থির অবস্থার তুলনায় যদি অর্ধেক হয় তবে লিফটের ত্বরণ এর দিক ও মান বের কর।
একটি পুকুরের পানির গভীরতা 6 মিটার। বায়ুমন্ডলের তাপমাত্রা 27°C এবং পানির মধ্যে উহা প্রতি মিটার গভীরতার জন্য 0.5°C করে কমে। পানির ঘনত্বের পরিবর্তন উপেক্ষা করে পুকুরের তলদেশে উৎপন্ন একটি মার্শ গ্যাসের বুদবুদ পুকুরের উপরিতলে পৌঁছার অবস্থায় উহার আয়তনের শতকরা হার নির্ণয় কর।
মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে 1 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে?
মাঠের মধ্য দিয়ে গড়িয়ে যাওয়া 0.05 kg ভরের একটি ফুটবল 50 m দূরত্বে গিয়ে থেমে গেল। ফুটবলটির প্রাথমিক বেগ 30 m/sec হলে ঘর্ষণ বলের মান কত?
100°C তাপমাত্রার বায়ুকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচিত করলে
20°C তাপমাত্রার 2 kg পানিকে −10°C তাপমাত্রার বরফে পরিণত করতে একটি রেফ্রিজারেটরকে কি পরিমাণ তাপ বর্জন করতে হবে? পানির আপেক্ষিক তাপ = 4.2×103 J kg−1 K−1, বরফের আপেক্ষিক তাপ = 2.1×103 J kg−1 K−1, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ = 3.33×105 J kg−1
একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরনে চলতে লাগলো এবং 7th সেকেন্ডে 91 m দূরত্ব অতিক্রম করল। বস্তুটির ত্বরণ কত?
একটি ছাত্র তার ত্রুটি রেখে 20 cm এর বেশি দূরত্বের দূরের বস্তু দেখতে পায়না। সংশোধিত লেন্সের ক্ষমতা কত হলে সে সহজে ও স্পষ্টভাবে দূরের বস্তু দেখতে সক্ষম হবে?
দুটি একই কম্পাঙ্কের তার সমকম্পাঙ্কে তীর্যক কম্পনে কম্পিত হচ্ছে। যখন একটি তারের টান 2.01% বৃদ্ধি করা হয় এবং তার দুটিকে একত্রে কম্পিত করা হয় তখন প্রতি সেকেন্ডে 3 টি স্বরকম্প তৈরি হয়। তার দুইটির প্রারম্ভিক কম্পাঙ্ক নির্ণয় কর।
একটি ট্রান্সফরমারের প্রাইমারী ও সেকেন্ডারী কয়েলের টার্ণের অনুপাত 21:1 এবং সেকেন্ডারীতে 20 Ω এর রোধ লাগানো আছে। যদি প্রাইমারীতে 220 volt প্রয়োগ করা হয় তাহলে প্রাইমারীতে বিদ্যুৎ প্রবাহ কত?
একটি 220 volt; 1 kw নিমজ্জক হিটার 15 min এ কিছু পানির তাপমাত্রা 25°C থেকে 60°C এ বৃদ্ধি করে। হিটারের কর্মদক্ষতা 90% হলে পানির তাপমাত্রা কত?
একটি বিমান 360km/hr বেগে মাটি স্পর্শ করে 1km দূরত্ব অতিক্রম করে থেমে যায়। বিমানটি মাটি স্পর্শ করার কত সময় পর থামে?
কুয়েট ২০০৫-এর MCQ প্রশ্নও দেখো