ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

বুয়েট ২০১৫ — লিখিত প্রশ্ন ও সমাধান

১৯টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
চিত্রে 50 kg ভরের একটি বস্তু দুটি দড়ি দ্বারা ঝোলানো আছে; দড়ি দুটি ছাদের সাথে 45° ও 60° কোণ তৈরি করেছে। দড়ি দুটির টান T1 ও T2 নির্ণয় কর।
চিত্র
ভূ-পৃষ্ঠ হতে 500 km উপরে একটি স্যাটেলাইট ঘুরছে। উহার বেগ কত? [ঐ উচ্চতায় g = 9.3 m s−2]
একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 1/6। তাপ গ্রাহকের তাপমাত্রা 65°C কমালে দক্ষতা 1/3 হয়। তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় কর।
পুত্রের ভর পিতার ভরের অর্ধেক। পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক। পিতার বেগ 1 m s−1 বাড়ালে তার গতিশক্তি পুত্রের গতিশক্তির সমান হয়। উভয়ের বেগ নির্ণয় কর।
M ভরের বস্তুকে কেটে m ও (M − m) ভরের বস্তুতে রূপান্তরিত করা হল। M/m এর অনুপাত কি হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে।
রোগীর শরীরে 10 μg এর একটি 228Ra ট্যাবলেট রাখা হল। 24 ঘন্টা পর রোগী নিরাপদ থাকবে কী? দেওয়া আছে, 2.23 × 1013 টি পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্থ হবে এবং 228Ra এর অর্ধায়ু 1600 বছর।
প্রমান কর যে, একটি প্লাটফর্ম 4.9 m বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর একজন মানুষ দাঁড়িয়ে থাকলে, তার পা প্লাটফর্ম হতে আলাদা হবার জন্য প্লাটফর্মের কৌণিক কম্পাংক 2 হবে।
একবার নিউটনের রিং পরীক্ষায় 12 তম উজ্জ্বল রিং এর ব্যাস পাওয়া গেল 8 mm এবং 20 তম উজ্জ্বল রিং এর ব্যাস পাওয়া গেল 12 mm। ব্যবহৃত লেন্সের উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যদি 25 m হয়, তাহলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?
106 সংখ্যক 0.1 mm ব্যাসার্ধের পানির ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত করতে কত শক্তি নির্গত হয়? [T = 72 × 10−3 N m−1]
ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 cm এবং Y = 2 × 1011 N m−2 হলে, 5 kg ভর ঘনকের নিচের তলের মাঝ বরাবর ঝুলালে আয়তন গুণাংক বের কর। [পয়সনের অনুপাত 0.4]
VC = ?   α = 0.99
চিত্র
Ag ও Au এর সূচন কম্পাংক যথাক্রমে 6.033 × 1014 Hz ও 4.416 × 1014 Hz এবং এদের নিবৃত্তি বিভব যথাক্রমে 2.25 V এবং 1.58 V। প্ল্যাংকের ধ্রুবক এবং উভয়ের কার্যাপেক্ষক নির্ণয় কর।
কোনো একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ হতে কত কোণে 45 m s−1 বেগে ছুঁড়লে এটি 200 m দূরে গিয়ে পড়বে?
একটি লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 18 cm. পানিতে নিয়ে গেলে এর ফোকাস দূরত্ব কত হবে? [aμw = 4/3, aμg = 3/2]
π/3 দশা পার্থক্যের সদৃশ দুটি প্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। এদের বিস্তার যথাক্রমে 4 ও 5 একক হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত?
একটি গোলকের মোট চার্জ = 9 C, ব্যাসার্ধ = 30 cm হলে চার্জ ঘনত্ব কত?
একটি টানা তারের ভর = 50 g এবং দৈর্ঘ্য 2 m। এর সাথে 5 kg ভরের বস্তু ঝুলালে মূল সুরের কম্পাংক কত?
100 পাকের একটি সংবদ্ধ তার কুণ্ডলীর ব্যাস 0.2 m। একে একটি সুষম চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হল। তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান −12.56 V। চৌম্বকক্ষেত্রের মান 5.0 × 10−2 s এ সুষম হারে পরিবর্তিত হয়। চৌম্বকক্ষেত্রের মানের পরিবর্তন হিসেব কর।
একটি অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 cm এবং 4 cm। লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব 14.5 cm। একটি 1.5 mm দীর্ঘ বস্তু অভিলক্ষ্য থেকে 1.1 cm দূরে স্থাপন করা হলে বস্তুটির কত বড় দেখা যাবে?
বুয়েট ২০১৫-এর MCQ প্রশ্নও দেখো