ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

চুয়েট ২০০৫ — লিখিত প্রশ্ন ও সমাধান

২০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
(ক) কোন বিন্দু P এর স্থানাঙ্ক P(2, −3, 4) হলে বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় কর।
(খ) A(2, −1, 3) এবং B(−1, 2, −3) বিন্দুদ্বয়ের সংযোগকারী দিক রাশিটি নির্ণয় কর।
একটি বন্দুকের গুলি 100 km h−1 বেগে উপরের দিকে ছোড়ায় 15 cm পুরু ছাদ ভেদ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি পুনরায় উপর হতে নিচে এসে ছাদটিকে আঘাত করার পর আর কতদূর ছাদটি ভেদ করবে?
2 টি বিভিন্ন উপাদানের তৈরি তারের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 m এবং ইহাদের ব্যাস যথাক্রমে 2 mm এবং 4 mm। প্রথম পদার্থের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বিতীয় পদার্থের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক এর চেয়ে চারগুণ বেশি। দৈর্ঘ্য বরাবর উভয়ের উপরই 100 kg ওজনের বল প্রয়োগ করলে, প্রথম ও দ্বিতীয় তারের প্রসারের তুলনা বাহির কর।
8 টি সমান মাপের পানির ফোঁটা (ব্যাসার্ধ 5 × 10−4 m) একত্র করে 1 টি ফোঁটা তৈরী করলে কত শক্তি নির্গত হবে? মনে কর পানির পৃষ্ঠটান 7.2 × 10−2 N m−1।
একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে অগ্নি গোলক সৃষ্টি হয় তার ব্যাস 200 m এবং তাপমাত্রা 105 K। অগ্নি গোলকটি রুদ্ধতাপ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়ে যখন 2000 m ব্যাস লাভ করল তখন তার তাপমাত্রা নির্ণয় কর। (γ = 1.66)
কিছু পরিমাণ ফুটন্ত পানি এবং 10°C তাপমাত্রার কিছু কলের পানি একত্র করা হলো। একত্রিত পানির পরিমাণ 20 গ্যালন এবং ইহার তাপমাত্রা 35°C হল। মিশ্রণে ফুটন্ত পানি ও কলের পানির পরিমাণ নির্ণয় কর।
0.3 m ব্যাসার্ধের একটি কালো বস্তু 25 ওয়াট ক্ষমতা বিশিষ্ট তাপ বিকিরণ করে। এর তাপমাত্রা নির্ণয় কর। (σ = 5.67 × 10−8 W m−2 K−4)
একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের শব্দের তীব্রতা লেভেল যথাক্রমে 92 dB এবং 86 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল নির্ণয় কর? (প্রমাণ তীব্রতা, I0 = 10−12 W m−2)
একটি মার্বেল পাথর খণ্ডের উচ্চতা 4 ফুট এবং ভর 500 পাউন্ড। 22500 ফুট পাউন্ড কাজ করতে কতটি মার্বেল পাথর খণ্ড একটির উপর একটি রেখে মোট কত ফুট উঁচু একটি স্তম্ভে সাজাতে পারবে?
একটি হুইটস্টোন ব্রীজের বাহুর রোধ যথাক্রমে 8 Ω, 12 Ω, 16 Ω ও 20 Ω। চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থায় থাকবে নির্ণয় কর।
নিচের চিত্রে বর্ণিত বর্তনীর: (1) সমতুল্য রোধ নির্ণয় কর। (2) প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ বের কর।
চিত্র
রেডনের অর্ধায়ু 3.8 দিন। কতদিন পর মূল অংশের 1/10 ভাগ অবশিষ্ট থাকবে?
দুইটি ট্রেন 30 মিটার/সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক হতে অতিক্রম করার সময় 1টি ট্রেন বাঁশি বাজাতে বাজাতে পরস্পরকে অতিক্রম করলো। বাঁশিটির প্রকৃত কম্পাঙ্ক 800 Hz হলে অপর ট্রেনের একজন যাত্রীর নিকট ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করার পূর্বে বাঁশির আপাত কম্পাংক কত মনে হবে?
12 μC এবং 8 μC দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে 10 সে.মি দূরে অবস্থিত। চার্জ দুটিকে 6 সে.মি ব্যবধানে আসতে কতটুকু কাজ করতে হবে। চার্জ দুটি শূন্যে অবস্থিত।
0.2 মি.মি ব্যবধান বিশিষ্ট দুটি চিড় হতে 50 সে.মি দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জা সৃষ্টি হল। পরস্পর দুটি উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব 1.42 মি.মি হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
2 টি বাতি ছায়া ফটোমিটার হতে 50 সে.মি ও 25 সে.মি দূরে থেকে সমতার সৃষ্টি করে। উজ্জ্বলতর বাতিকে কাচের ঢাকনা দেওয়ায় আলোর কিছু অংশ কমে গেল। একই সমতা রক্ষা করার জন্য অপর বাতিটিকে 10 সে.মি দূরে সরাতে হল। কতটুকু আলো কমে গেল তার পরিমাণ নির্ণয় কর।
ক) একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 25 সে.মি। লেন্সের ক্ষমতা কত?
খ) একটি লেন্সের ক্ষমতা −5D। লেন্সটি কি প্রকৃতির? এর ফোকাস দূরত্ব কত?
সমজাতীয় কিন্তু ভিন্ন মেরুশক্তির দুইটি চুম্বক-মেরু বায়ুতে 4 সে.মি দূরে অবস্থান করে। একে অপরকে 5/4 ডাইন বলে বিকর্ষণ করে। মেরু শক্তির যোগফল 12 সি.জি.এস একক হলে উহাদের পৃথক পৃথক মান নির্ণয় কর।
ক) 200 টার্নস বিশিষ্ট একটি কুন্ডলীতে 0.02 সেকেন্ডে 30 × 10−6 ওয়েবার ফ্লাক্স পরিবর্তন করা হলো। কুন্ডলীতে সৃষ্ট আবিষ্ট তড়িচ্চালক বলের মান কত হবে?
খ) একটি কুন্ডলীতে 1 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 A থেকে 0.5 A এ পরিবর্তিত হওয়ার দরুন ঐ কুন্ডলীতে 10 V তড়িচ্চালক বল আবিষ্ট হয়। কুন্ডলীর স্বকীয় আবেশাংক নির্ণয় কর।
i) 100°C তাপমাত্রায় 1 বায়ুমন্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন ____
ii) ক্যালরি এককে বোল্টজম্যান ধ্রুবকের মান ____
iii) S.I এককে এবং ইঞ্জিনিয়ারিং এককে "R" এর মান যথাক্রমে ____ ও ____
চুয়েট ২০০৫-এর MCQ প্রশ্নও দেখো