ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

রুয়েট ২০০৭ — লিখিত প্রশ্ন ও সমাধান

২০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
25 gm ভরের একটি বুলেট 6×102 ms−1 বেগে কাঠের গুঁড়ির মধ্যে প্রবেশ করে। কাঠের গুঁড়ির ভেতর 15 cm প্রবেশ করার পর বুলেটটি থেমে যায়, বুলেটটির গড় বল কত?
A ও B দুইটি গাড়ি 40 s ধরে একই দিকে চলছে। A গাড়িটি 50 m/s সমবেগে চলে 25 m/s বেগে চলা B গাড়িটিকে t = 0 s এ অতিক্রম করলো। A গাড়িটিকে ধরার জন্য B গাড়িটি তাৎক্ষণিকভাবে গতি বাড়িয়ে সমত্বরণে 20 s এ 25 m/s থেকে 60 m/s এ উন্নীত হয়ে সমবেগে চলতে লাগলো। কত সময় পরে B গাড়িটি A গাড়িটিকে ধরতে পারবে?
সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতির সমীকরণ y = 20 sin(ωt + δ)। এই গতির পর্যায়কাল 30 sec এবং আদি সরণ 5 cm হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক, আদি দশা ও 10 sec পরের দশা নির্ণয় কর।
60 kg ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থায় ছিল। 30 N বল প্রয়োগ করায় বস্তুটি গতিপ্রাপ্ত হলো। 10 s পর বস্তুটির গতিশক্তি নির্ণয় কর।
0.17×10−2 ব্যাসার্ধবিশিষ্ট 25 টি ক্ষুদ্র পানির ফোটা মিলে একটি বড় ফোটা তৈরি করলো। এতে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় কর। (পানির পৃষ্ঠটান = 7.2×10−3 Nm−1)
কোনো তারের দৈর্ঘ্য 3 m এবং ভর 20 g। 50 N টানে এর দৈর্ঘ্য 1 mm বাড়ালে, ইয়ং এর গুণাংক কত? তারের ঘনত্ব 7.3×103 kg/m3
30 kg ওজনের একটি বালকের জ্বর হয়ে তার শরীরের তাপমাত্রা 102.2°F এ উন্নীত হলো। তার শরীর হতে কত তাপ সরালে শরীরের তাপমাত্রা 98.6°F এ নেমে আসবে। শরীরের বস্তুর আপেক্ষিক তাপ 3470 J kg−1 °C−1
127°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুন আয়তন লাভ করে। চূড়ান্ত তাপমাত্রার মান নির্ণয় করো?
একটি কার্নো ইঞ্জিনে যখন 27°C তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে হলে, এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?
একটি সেকেন্ড পেন্ডুলাম বিশিষ্ট ঘড়ি প্রতিদিন আধা মিনিট (30 s) লাভ করে। পেন্ডুলামটি সঠিক সময় দিতে হইলে উহার সরল দোলকের দৈর্ঘ্য কি পরিমান হ্রাস/বৃদ্ধি ঘটাতে হবে? (g = 980 cm/sec2)
1.0 m বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 5×10−9 C চার্জ স্থাপন করা হলো, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করো?
8 Ω ও 12 Ω এর দুটি রোধককে একবার শ্রেণি সমবায়ে এবং পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করে 12 V এর একটি বিদ্যুৎ কোষের সাথে যুক্ত করা হলো। প্রত্যেক ক্ষেত্রে বিদ্যুৎ কোষ বাহকের সরবরাহকৃত প্রবাহের মান কত? বিদ্যুৎ কোষের অভ্যন্তরীণ রোধ 0.5 Ω
20 cm2 ক্ষেত্রফলের একটি পাতের উভয় দিকে 0.001 m পুরু তামার প্রলেপ দিতে 12 V এর একটি ব্যাটারী ব্যবহার করা হলো। ব্যাটারী কর্তৃক সরবারহকৃত বৈদ্যুতিক শক্তি নির্ণয় কর। তামার ঘনত্ব 9000 kg/m3 এবং তামার তড়িৎ রাসায়নিক সমতুল্য = 30×10−7 kg C−1।
একটি বাড়িতে 100 W 220 V এর 8টি বাতি, 60 W, 220 V এর দুইটি পাখা, 250 W 220 V এর একটি রেফ্রিজারেটর আছে। এদের দৈনিক গড় ব্যবহার হলো- বাতি 6 hr, পাখা 12 hr, রেফ্রিজারেটর 10 hr। প্রতি ইউনিট বিদ্যুৎ এর মূল্য 2.50 টাকা হলে, 5% ভ্যাট সহ মাসিক বিলের পরিমান কত?
একটি স্থির ইলেকট্রনের ভর 9.1 × 10−31 kg। ইলেকট্রনটি 0.99c গতি প্রাপ্ত হলে উহার ভর নির্ণয় করো।
একটি কমন নিঃসরক ট্রানজিস্টর সংযোগে নিঃসরক প্রবাহ 0.85 mA এবং বেস প্রবাহ 0.05 mA। α ও β এর মান নির্ণয় করো।
একটি বস্তুকে 60 m উচ্চতার একটি বাড়ির ছাদের উপর হতে 40 m s−1 বেগে ভূমির সাথে 0° কোণে ছোঁড়া হলো। কত দূরে এবং কখন এটি ভূমিকে স্পর্শ করবে?
একটি ভ্যাকুয়াম ক্লিনার ও একটি টেলিভিশন যথাক্রমে 85 dB ও 78 dB শব্দ তৈরি করে। এই দুইটি শব্দ উৎসের সম্মিলিত শব্দের তীব্রতা নির্ণয় করো। শ্রাব্যতার নূন্যতম সীমার মান 10−12 W m−2।
একটি বাতি পর্দা থেকে 6 m দূরে আছে, বাতিটির তিনগুণ বিবর্ধিত বিম্ব পর্দায় ফেলতে হবে। এর জন্য কি ধরনের দর্পণের প্রয়োজন হবে এবং এটি কোথায় রাখতে হবে?
একটি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোক 0.25 m অপেক্ষা বেশি দূরের বস্তু দেখতে পান না। 0.35 m দূরের বস্তু স্পষ্ট ভাবে দেখতে হলে তাকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
রুয়েট ২০০৭-এর MCQ প্রশ্নও দেখো