ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

বুয়েট ২০১৪ — লিখিত প্রশ্ন ও সমাধান

২০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
4, 5 এবং 6 একক ভরের তিনটি কণার স্থানাঙ্ক যথাক্রমে (4, 0, −1), (3, 2, 3) এবং (2, 1, 4) হলে z অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় কর।
5 m দৈর্ঘ্য এবং 1 mm ব্যাস বিশিষ্ট তারে 25 kg ভরের ফলে দৈর্ঘ্য 0.1 mm প্রসারিত হলে তারটির সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় কর।
1.34 × 10−4 kg এবং 4.4 × 10−3 m ব্যাস বিশিষ্ট একটি কাঁচের বল 0.943 × 103 kg m−3 ঘনত্ব বিশিষ্ট তেলের মধ্য দিয়ে সুষম বেগে 6.4 s সময়ে 0.381 m নীচে পড়ে। তেলের সান্দ্রতার সহগের মান নির্ণয় কর।
অণুর ব্যাস 2 Å ধরে 10−6 mm পারদ চাপ বিশিষ্ট একটি গ্যাস চেম্বারের অণুর গড় মুক্তপথ নির্ণয় কর। [STP তে এক গ্রাম গ্যাসের অণু 22.4 L আয়তন দখল করে। ধরে নাও যে চেম্বারটির তাপমাত্রা 273 K।]
প্রতিটি 220 V এ চার্জিত সমআকারের আটটি ছোট গোলকার ফোঁটাকে মিলিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হল। বড় ফোঁটার বিভব কত হবে?
220 V এ কার্যরত 100 W এর একটি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় কর। [দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ, e = 1.6 × 10−19 C]
একটি দ্বিযোজী ধাতুর নমুনার আয়তন 4.0 × 10−5 m3। ধাতুটির ঘনত্ব 9.0 g cm−3 এবং মোলার ভর 60 g mol−1। ঐ নমুনাটিতে পরিবহন ইলেকট্রনের সংখ্যা কত? [অ্যাভোগেড্রো সংখ্যা: 6.02 × 1023 mol−1]
একটি 20 kg ভরের কৃত্রিম উপগ্রহ অজানা ভরের একটি গ্রহের চারদিকে 8.0 × 106 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হলে তার পর্যায়কাল 2.4 h হয়। গ্রহপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান 8.0 m s−2 হলে গ্রহটির ব্যাসার্ধ কত?
চিত্রে প্রদর্শিত সার্কিটে সুইচ k খোলা অবস্থায় কারেন্ট I1, I2 এবং I3 এর মান নির্ণয় কর।
চিত্র
2.35 m লম্বা এবং 1.63 mm ব্যাস বিশিষ্ট অ্যালুমিনিয়ামের তারের ভিতর দিয়ে 1.24 A বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই তারে কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে? [অ্যালুমিনিয়াম এর রোধাঙ্ক, ρ = 2.80 × 10−8 Ω m]
একটি 2.0 cm প্রস্থ এবং 1.0 mm পুরুত্বের কপারের পাতকে B = 1.5 Wb m−2 চুম্বকক্ষেত্রে রাখা হল। এই পাতের ভিতর দিয়ে 200 A বিদ্যুৎ প্রবাহিত করা হলে এর প্রস্থ বরাবর কী পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হবে? [কপারের মুক্ত ইলেকট্রনের সংখ্যা, n = 8.4 × 1028 electrons m−3]
নীল LED হতে নিসৃত আলো একটি অপবর্তন গ্রেটিং এর উপর লম্বভাবে আপতিত হয়। এই অপবর্তন গ্রেটিং এ 25.4 mm প্রস্থে সমব্যবধানে 1.26 × 104 টি রেখা টানা আছে। কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রী কোণে দ্বিতীয় চরম (second-order maxima) উৎপন্ন হবে? [নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, λ = 450 × 10−9 m]
1.2 atm চাপ এবং 310 K তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 4.3 L। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 L করা হল। গ্যাসটির (ক) চূড়ান্ত চাপ এবং (খ) চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর। [গ্যাসটিকে আদর্শ গ্যাস হিসাবে বিবেচনা কর যার γ = 1.4]
কোন একটি 1.8 eV কার্যাপেক্ষক বিশিষ্ট ধাতুতে 400 nm তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো আপতিত হলে (ক) নির্গত হওয়া ইলেকট্রনগুলোর নিবৃত্ত বিভব কত হবে? (খ) নির্গত ইলেকট্রনগুলোর সর্বোচ্চ গতিবেগ কত?
U238-এর অর্ধায়ু 1.42 × 1017 s। 1 g U238 থেকে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে? [অ্যাভোগেড্রো সংখ্যা, NA = 6.02 × 1023 mol−1]
সমমন্দনে চলমান একটি ট্রেন প্রথম 1/4 km অতিক্রম করে 20 s এবং দ্বিতীয় 1/4 km অতিক্রম করে 30 s-এ। ট্রেনটি সম্পূর্ণভাবে থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে?
একটি লাউড স্পিকারের শঙ্কু (cone) 262 Hz কম্পাঙ্কে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়। শঙ্কুর কেন্দ্রের বিস্তার A = 1.5 × 10−4 m এবং t = 0 সময়ে সরণ x = A হয়। (ক) শঙ্কুর কেন্দ্রের গতি বর্ণনাকারী সমীকরণটি নির্ণয় কর। (খ) শঙ্কুর বেগ ও ত্বরণকে সময়ের ফাংশন হিসাবে প্রকাশ কর।
একটি 75 mm ফোকাস দূরত্ব বিশিষ্ট (একক) লেন্সের মুভি ক্যামেরার সাহায্যে 27 m দূরত্বে দাঁড়ানো এক ব্যক্তির ছবি নেয়া হলো। লোকটি 180 cm লম্বা হলে ফিল্মের মধ্যে প্রতিবিম্বের উচ্চতা কত হবে?
দুটি π/2 rad দশা পার্থক্যের সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। যদি তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার ym হয় তবে লব্ধি তরঙ্গটির বিস্তার কত?
একটি বর্ণের আলো দিয়ে আলোকিত একটি দ্বি-চিড় পরীক্ষায় চিরদ্বয় থেকে কিছু দূরে স্থাপিত পর্দায় ডোরা পাওয়া যায়। যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10−2 m সরানো হয় তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় 3 × 10−5 m। যদি চির দুটোর মধ্যবর্তী দূরত্ব 10−3 m হয় তবে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
বুয়েট ২০১৪-এর MCQ প্রশ্নও দেখো