ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

রুয়েট ২০০৪ — লিখিত প্রশ্ন ও সমাধান

২০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
70 kg ভরের এক ব্যক্তি 20 kg ভরের এক বোঝা নিয়ে 6 m দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উপরে উঠলো। সিঁড়িটি আনুভূমিক তলের সাথে 30° কোণ করে থাকলে ঐ ব্যক্তি কত কাজ করলো নির্ণয় কর।
বিখ্যাত টাইটানিক জাহাজের ওজন 46000 tons (প্রায়)। যাত্রার প্রাক্কালে জাহাজটির মোট আয়তনের এক তৃতীয়াংশ পানির নীচে ছিল। সমুদ্রের পানির ঘনত্ব 1.025 gm/cc হলে জাহাজটির আয়তন কত?
বরফখণ্ডে ধাক্কা লাগার পর যদি প্রতি সেকেণ্ডে 3 million cc পানি জাহাজটিতে প্রবেশ করে তাহলে প্রতি ঘন্টায় জাহাজটির কত অংশ ডুবতে থাকবে?
একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 × 108 m s−1 বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50 বছর পর (পৃথিবীর পঞ্জিকা অনুযায়ী) ফিরে এলেন। মহাশূন্যচারীর বয়স তখন কত হবে?
একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 rad/sec হয়। কৌণিক ত্বরণ কত?
10 কিলোমিটার/ঘন্টায় বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার/ঘন্টায় পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ীর গতিবেগ নির্ণয় কর যাতে (a) গাড়ীর সামনের ও পিছনের কাঁচ ভিজে, (b) শুধুমাত্র পিছনের কাঁচ ভিজে।
200 m/sec বেগে আগত 0.2 kg ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত?
25.2 কিলোমিটার/ঘন্টা বেগে চলা একজন সাইকেল আরোহী 5 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার মোড় ঘুরছিল। কোন দুর্ঘটনা এড়াতে ভূমির সাথে কতটা হেলে তাকে চলতে হবে?
একটি বন্দুকের স্প্রিং-কে 4 cm সংকুচিত করে 10 gm ভরের একটি গুলি ছোঁড়া হলো। গুলির বেগ নির্ণয় কর যখন স্প্রিংটি পূর্বাবস্থায় ফিরে আসে। স্প্রিং ধ্রুবক 200 N/m
তাপের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এমনভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে 2.041 sec হলো। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত ধীরে যাবে?
একটি কার্নো ইঞ্জিনের উৎস তাপমাত্রা ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 227°C ও 27°C, ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।
দুইটি নির্দিষ্ট প্রান্ত বিন্দুর মধ্যবর্তী 30 m লম্বা একটি অ্যালুমিনিয়ামের তারের মধ্যে শীতকালে টানা বল 200 KN। শীত ও গ্রীষ্মকালের মধ্যে পারিপার্শ্বিক তাপমাত্রার ব্যবধান 25°C। যদি তারের ব্যাসার্ধ 1.5 cm, তারের উপাদানের তাপীয় দৈর্ঘ্য প্রসারাংক 24 × 10−6 /°C এবং ইয়ং এর গুণাংক 7 × 107 N/cm2 হয় তবে গ্রীষ্মকালে তারের মধ্যে সৃষ্ট অতিরিক্ত বলের পরিমাণ এবং এই অতিরিক্ত বলের ধরণ নির্ণয় কর। তখন তারের মধ্যে সর্বসাকুল্যে বলের পরিমাণ কত?
বায়ু ও পানিতে 300 cycles/sec কম্পাংকের একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য 4.16 m। বায়ুতে শব্দের বেগ 352 m/sec হলে পানিতে শব্দের বেগ কত?
দেখা গেল যে, বাতাসে শব্দের বেগ 320 m/sec একটি হুইসেল 200 cycles per second কম্পাংক বিশিষ্ট শব্দ সৃষ্টি করিতেছিল। মটরগাড়ীতে করিয়া একজন লোক হুইসেলটির দিকে 12.8 m/sec. বেগে আগাইতেছিল। যখন সে উৎসের দিকে অগ্রসরমান এবং যখন সে উৎস হতে দূরে যায় তখন সে কত কম্পাংকের শব্দ শুনতে পাইবে?
শ্রেণী সমবায়ে যুক্ত একটি পানি তামা ভোল্টমিটারের মধ্যে দিয়ে 1000 কুলম্ব আধান চালনা করা হলো। কি পরিমাণ হাইড্রোজেন মুক্ত হবে এবং কি পরিমাণ তামা সঞ্চিত হবে? হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাংক ZH = 1.05 × 10−8 Kg C−1 তামার পারমাণবিক ভর 63.6, তামার যোজ্যতা 2, হাইড্রোজেনের রাসায়নিক তুল্যাংক 1.008, হাইড্রোজেনের যোজ্যতা 1।
একটি বাড়ীতে 50 watts এর একটি রেডিও, প্রতিটি 100 watts এর দুইটি পাখা এবং প্রতিটি 1000 Ohm এর ছয়টি বাতি সংযুক্ত আছে। ঐগুলি গড়ে প্রতিদিন 6 ঘন্টা চলে। বাড়ীটিতে 250 volts এর সরবরাহ ব্যবস্থা আছে। 3.00 Tk/KWh হারে 30 দিনের এক মাসের জন্য বিদ্যুৎ বিল কত হবে?
(a) 'ঘটনা দিগন্ত' কি?
(b) কোন ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 0.75 mA এবং নিঃসারক প্রবাহ 0.766 mA ট্রানজিস্টরটির α ও β নির্ণয় কর।
একটি ক্ষুদ্র চৌম্বককে এমনভাবে স্থাপন করা হল যেন এর উত্তর মেরু উত্তর দিকে থাকে। এই অবস্থায় চৌম্বকের মধ্যবিন্দু থেকে 10 cm দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। চুম্বকটিকে 180° কোণে ঘুরিয়ে দিলে নতুন নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে?
সমান আকারে 6 পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 4 cm কুণ্ডলীর মধ্য দিয়ে 2 Amp বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীর চৌম্বক ভ্রামক কত?
একজন ছাত্র তার চোখ থেকে 10 cm দূরে বই রেখে ভালোভাবে পড়তে পারে। তাকে স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বই রেখে পড়ার জন্য কত ক্ষমতার চশমা ব্যবহার করতে হবে?
ক্রাউন কাঁচ ও ফ্লিন্ট কাঁচের লেন্স দ্বারা 54 cm ফোকাস দূরত্বে একটি অবতল লেন্স তৈরি করতে হবে। লেন্সদ্বয়ের ফোকাস দূরত্ব কত হবে? ক্রাউন কাঁচ ও ফ্লিন্ট কাঁচের বিচ্ছুরণ ক্ষমতার অনুপাত 3 : 4।
রুয়েট ২০০৪-এর MCQ প্রশ্নও দেখো