ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

বুয়েট ২০১৬ — লিখিত প্রশ্ন ও সমাধান

২০টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
3 kg ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল আছে। বস্তুটির অবস্থান সমীকরণ x = 3t − 4t2 + t3, যেখানে x-এর মান মিটারে এবং t-এর মান সেকেন্ডে। t = 0 হতে t = 4 সেকেন্ড সময়ে বলটি দিয়ে বস্তুর উপর কৃত কাজের পরিমাণ নির্ণয় কর।
একটি সুষম গোলকের ভর 1 × 104 kg এবং ব্যাসার্ধ 1 m। গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 m দূরত্বে অবস্থিত m1 ভরের একটি কণার উপর মহাকর্ষ বলের মান কত? [G = 6.673 × 10−11 N m2 kg−2]
কল্পনা কর যে, পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হল। একটি বস্তুকে সুরঙ্গের এক প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হল এবং বস্তুটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে লাগল। পৃথিবীকে একটি সুষম গোলক মনে করে এবং বাঁধাদানকারী সকল বল উপেক্ষা করে পৃথিবীর কেন্দ্র থেকে 5 × 105 m দূরত্বে বস্তুটির ত্বরণ ও দোলনের পর্যায়কাল নির্ণয় কর। [দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ R = 6.4 × 106 m এবং g = 9.8 m s−2]
প্রতিটি 1 mm ব্যাসার্ধের আটটি বৃষ্টির ফোঁটা 5 cm s−1 প্রান্তিক বেগে পতনশীল। যদি আটটি ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়, তাহলে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় কর। [দেওয়া আছে, পানির পৃষ্ঠটান = 7.4 × 10−2 N m−1]
একটি দেয়াল হতে 4.8 cm ব্যাসের একটি এলুমিনিয়ামের দণ্ড অনুভূমিকভাবে 5.3 cm প্রক্ষেপিত আছে। দণ্ডটির শেষ প্রান্তে 1200 kg ভরের একটি বস্তু ঝোলানো হল। এলুমিনিয়ামের ব্যবর্তন গুণাংক 3 × 1010 N m−2। দণ্ডটির ভরকে উপেক্ষা করে,
(ক) দণ্ডটির উপর ব্যবর্তন পীড়ন, এবং
(খ) দণ্ডটির প্রান্তের উল্লম্ব বিচ্যুতি নির্ণয় কর।
এক পরমাণু বিশিষ্ট একটি আদর্শ গ্যাসকে 17°C তাপমাত্রায় হঠাৎ এর মূল আয়তনের এক-দশমাংশ আয়তনে সংকুচিত করা হল। সংকোচনের পর তাপমাত্রা কত হবে?
ইয়াং এর ব্যতিচারের দ্বি-চিড় পরীক্ষায় 4.69 × 1014 Hz কম্পাঙ্কের লাল আলো ব্যবহারের ফলে ডোরা প্রস্থ 2.4 × 10−4 m হয়। যদি 7.5 × 1014 Hz কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করা হয় তাহলে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে?
10 g ওজনের একটি লোহার পেরেককে কিছুক্ষণ একটি বার্নার শিখায় উত্তপ্ত করা হল। উত্তপ্ত পেরেকটিকে 10°C তাপমাত্রায় 100 g পানিতে ডুবানো হল। এতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20°C হল। পানিতে ডুবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা নির্ণয় কর। (লোহার আপেক্ষিক তাপ = 0.11 kcal kg−1 °C−1)
উপরের চিত্রে প্রদর্শিত বর্তনীতে voltmeter এর পাঠ 5 V, ammeter এর পাঠ 2 A এবং বিদ্যুৎ প্রবাহের দিক তীর চিহ্নের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।
(ক) রোধক R এর মান ও
(খ) E এর মান নির্ণয় কর।
চিত্র
1 mm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি সিলভারের তার দিয়ে 1.5 A বিদ্যুৎ প্রবাহিত করা হল এবং এই তারের লম্বভাবে 0.1 Tesla মাত্রার চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হল। এই তারে আবেশিত Hall ভোল্টেজ নির্ণয় কর।
[দেয়া আছে, 1 Tesla = 104 Oersted এবং সিলভারের মুক্ত ইলেকট্রন ঘনত্ব = 5.85 × 1028 per m3]
রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর। 1 gram ভরের রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হবে?
[রেডিয়ামের পারমাণবিক ভর = 226 kg/kmol, অ্যাভোগাড্রো নম্বর = 6.02 × 1026 atoms/kmol]
মনে কর একজন পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়। তিনি পৃথিবী থেকে অতি দ্রুতগতির মহাকাশযানে দূরবর্তী কোন গ্রহে যেতে চাইলেন। উক্ত গ্রহে তার যেতে 2 বছর এবং আসতে 2 বছর লাগল (তার নিজের কাঠামোতে মাপা)। পৃথিবীতে এসে তিনি দেখলেন তার কন্যা থেকে তিনি 20 বছর ছোট হয়ে গেছেন। এ যাত্রায় মহাকাশযানটির বেগ কত হবে?
পারদের বাষ্প 140 nm তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে। একটি ফোটন এর তরঙ্গদৈর্ঘ্য 180.5 nm হলে অপর ফোটনটির তরঙ্গদৈর্ঘ্য কত?
[1 nm = 10−9 m]
একটি সাধারণ নিঃসারক বিবর্ধকের প্রবাহ লাভ 70 হয়। যদি নিঃসার প্রবাহ 8.8 mA হয়, তাহলে সংগ্রাহক এবং পীঠ প্রবাহের মান নির্ণয় কর। ট্রানজিস্টরটি যখন সাধারণ পীঠ বিবর্ধক হিসাবে কাজ করে, তখন প্রবাহ লাভ কত?
পানির উপরিতলে পানির ঘনত্ব 1.03 × 103 kg m−3 হলে 800 atm চাপ গভীরতায় পানির ঘনত্ব কত হবে?
[দেওয়া আছে, পানির সংনম্যতা = 45.8 × 10−11 Pa−1 এবং 1 atm = 1.013 × 105 Pa]
একটি সুতায় দুটি তরঙ্গের মিলনের ফলে যে স্থিরতরঙ্গের সৃষ্টি হয় তার সমীকরণ হচ্ছে—
y = 5 sin πx3 cos 40πt, যেখানে x ও y হল সে.মি.-এ এবং t হল সেকেন্ডে।
(ক) তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার ও বেগ কত?
(খ) দুটি পর পর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত?
উপরের চিত্রে চলচ্চিত্রের একজন স্ট্যান্টম্যান একটি উঁচু ভবনের ছাদে অনুভূমিকভাবে দৌড়িয়ে পার্শ্ববর্তী একটি অপেক্ষাকৃত কম উঁচু ভবনের ছাদে লাফ দেবে। এই কাজটি করার পূর্বে সে বুদ্ধিমানের মত তোমাকে প্রশ্ন করলো যে, এটি করা তার পক্ষে সম্ভব হবে কি না। ছাদে তার দৌড়ের সর্বোচ্চ গতিবেগ 4.5 m/s হলে সে এটা করতে পারবে কি? সেক্ষেত্রে তোমার উপদেশ কী হবে? “ঝাপ দাও”! অথবা “ঝাপ দিও না”!
চিত্র
একটি উত্তল লেন্স থেকে 90 cm দূরে একটি বস্তুকে রাখা হলে 45 cm দূরের পর্দায় একটি বাস্তব প্রতিচ্ছবি তৈরি করে। এই লেন্সের গা ঘেঁষে একটি অবতল লেন্স লাগানো হলে আরও 75 cm দূরে একটি বাস্তব প্রতিচ্ছবি সৃষ্টি হয়। অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কর।
নির্ধারিত তরঙ্গের একটি বিকিরণ কোন ধাতবপৃষ্ঠের উপর আপতিত হলে নিবৃত্ত বিভবের মান 4.8 V হয়। উক্ত ধাতবপৃষ্ঠে দ্বিগুণ তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিকিরণ আপতিত হলে নিবৃত্ত বিভবের মান 1.6 V পাওয়া যায়। ধাতবপৃষ্ঠটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কত হবে?
একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ 0.5 Å। এই কক্ষপথে ইলেকট্রনটি 2.2 × 106 m s−1 সমগতিতে চলমান। এই ইলেকট্রনের গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত?
[দেয়া আছে, μ0 = 4π × 10−7 Wb A−1 m−1 এবং ইলেকট্রনের চার্জ = 1.6 × 10−19 C]
বুয়েট ২০১৬-এর MCQ প্রশ্নও দেখো