ইঞ্জিনিয়ারিং ভর্তি · লিখিত

চুয়েট ২০০৪ — লিখিত প্রশ্ন ও সমাধান

২২টি প্রশ্ন ধাপে ধাপে সমাধান
এই পরীক্ষার MCQ
একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার। একটি নদী আড়াড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে? নদীর প্রস্থ 12.125 km হলে তা পাড়ি দিতে কত সময় লাগবে? স্রোতের বেগ ঘন্টায় 7 km
100 m s−1 বেগে চলন্ত একটি বুলেট 1 m পুরু বালির স্তূপ ভেদ করে বেরিয়ে আসার সময় 40 m s−1 বেগ প্রাপ্ত হয়। 100 m s−1 বেগ সম্পূর্ণ বুলেটকে সম্পূর্ণ থামাতে কত মিটার পুরো বালুর স্তূপ প্রয়োজন?
একটি পানি পূর্ণ কুয়ার দৈর্ঘ্য 3 m, প্রস্থ 2 m ও গভীরতা 20 m। 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটাকে পানি শূন্য করতে পারে। পাম্পটির অশ্ব ক্ষমতা নির্ণয় কর।
একটি 500 m3 আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37°C। এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 23°C হল। যদি ঘরে বায়ুর চাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে অথবা বের হয়ে যাবে?
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীতে 95 cm এবং চট্টগ্রামে 100 cm। কোন বস্তুর ওজন রাজশাহীতে 95 gm-wt হলে চট্টগ্রামে ওর ওজন কত?
দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দুর মধ্যবর্তী 50 মিটার লম্বা একটি আলুমিনিয়াম তারের মধ্যে শীতকালে টানা বল 100 kN। শীত ও গ্রীষ্মকালের মধ্যে পারিপার্শ্বিক তাপমাত্রা ব্যবধান 20°C। যদি তারের ব্যাসার্ধ 1 সে. মি. উপাদানের তাপীয় দৈর্ঘ্য প্রসারাংক 20 × 10−6 °C−1 এবং ইয়ং এর গুণাঙ্ক 1.1 × 107 N cm−2 হয় তবে গ্রীষ্মকালে তারের মধ্যে সৃষ্ট বলের পরিমাণ নির্ণয় কর।
একখণ্ড বরফ উপর হতে ভূমিতে পতিত হলো। এতে প্রধান শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফখণ্ডটির 1 চতুর্থাংশ গলে গেল। বরফখণ্ডটি কত উচ্চতা হতে পতিত হয়েছিল নির্ণয় কর।
আমাদের পৃথিবীর ব্যাস 12800 km। একটি উপগ্রহ বৃত্তাকার কক্ষে 7.8 km s−1 গতি বেগে ঘুরে। বৃত্তাকার কক্ষে অভিকর্ষজ ত্বরণ 9.0 m s−2 হলে বৃত্তাকার কক্ষের উচ্চতা এবং একবার পূর্ণ ঘূর্ণনের সময়কাল নির্ণয় কর।
1 gm একটি তেজস্ক্রিয় বস্তুর প্রতি সেকেন্ডে 3.7 × 1010 পরমানু ক্ষয় হয়। বস্তুর পারমানবিক ওজন 226। ইহার গড় আয়ু কত?
কোন একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দেড় গুণ হলে বস্তু কণাটির দ্রুতি বের কর।
চিত্র
নিম্নের বর্তনীতে R1, R2, R3, R4 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় কর।
50 Ω রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক হিটার 220 V সরবরাহ লাইনের যুক্ত করলে কত সময়ে 1 kg পানি 30°C থেকে 100°C তাপমাত্রায় উত্তপ্ত হবে? মনে করতে হবে সম্পূর্ণ তড়িৎ শক্তি তাপের রূপান্তরিত হয়েছে।
সমআয়তনের পানি ও একটি তরল পদার্থের ভর যথাক্রমে 0.3 kg ও 0.2 kg। তাদের একই ক্যালরিমিটারে পরপর রেখে 50°C থেকে 30°C এ শীতল করতে যথাক্রমে 600 s এবং 300 s সময় লাগে। ক্যালরিমিটারের তাপ ধারকত্ব 42 J K−1 হলে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় কর?
2 cm ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদ কে 3 cm ব্যাসার্ধের বুদবুদে পরিণত করা হলো। কাজের পরিমাণ নির্ণয় কর। বুদবুদের পৃষ্ঠটান 4 × 10−2 N m−1
33 Ω রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহ মাত্রা 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে?
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে চার গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে?
এক ব্যক্তি 40 সে. মি. এর কম দূরত্বে স্পষ্টভাবে দেখতে পান না। 20 cm দূরে বই রেখে পড়তে হলে তাকে কত ক্ষমতা বিশিষ্ট লেন্স ব্যবহার করতে হবে?
1000 Hz কম্পন বিশিষ্ট একটি শব্দের উৎস তোমার নিকট হতে 10 m s−1 গতিতে একটি পাহাড়ের দিকে চলছে। আগত শব্দের কত সংখ্যা তুমি শুনবে? শব্দের বেগ 330 m s−1
একটি ক্ষুদ্র চুম্বকের এমনভাবে স্থাপন করা হলো যেন এর উত্তর মেরু উত্তর দিকে থাকে। এই অবস্থায় চুম্বকের মধ্যবিন্দু থেকে 10 cm দূরে নিরক্ষেপ বিন্দু পাওয়া গেল। চৌম্বক টিকে 180° কোণে ঘুরিয়ে দিলে নতুন নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে?
10−2 T এর চুম্বক ক্ষেত্রে 40 cm দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের ভেতর দিয়ে 3 A তড়িৎ প্রবাহ চালালে এটি 8.5 × 10−3 N বল অনুভব করে। চৌম্বক ক্ষেত্র ও পরিবাহক এর মধ্যবর্তী কোণের পরিমাণ কত?
(ক) 0.10101, দ্বিমিক সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর কর।
(খ) 11 + 13 + 15 + ...... + 121 এর যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট অংকন কর।
একটি মসৃণ পুলির উপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা তারের দুই প্রান্তে অসমান ভরের বস্তু ঝুলছে। নিচের কোনটি সঠিক?
চুয়েট ২০০৪-এর MCQ প্রশ্নও দেখো